সোধিকে ‘মানকাডিং’ হাসানের, ফিরিয়ে আনলেন লিটন

২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙেন হাসান। হাসান মাহমুদকে জড়িয়েও ধরেন সোধি (ইনসেটে)

নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙেন হাসান। হাসান মাহমুদকে জড়িয়েও ধরেন সোধি (ইনসেটে) © সংগৃহীত

ক্রিকেটে বোলার বল ছাড়ার আগে নন-স্ট্রাইকে থাকা ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে তাকে রান-আউট করার নিয়মকে বলা হয় ‘মানকাডিং’। আজ শনিবার মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও এরকম একটি উইকেটের দেখা মিলে। তবে সেই আউটের সুযোগ পাওয়া সত্ত্বেও কিউই ব্যাটার ইশ সোধিকে ফিরিয়ে এনে অনন্য নজির স্থাপন করলেন টাইগার অধিনায়ক লিটন দাস।

ইনিংসের ৪৬তম ওভারে বোলিং করতে এসেছিলেন হাসান। চতুর্থ বল করার আগে থেমে যান তিনি। ডেলিভারি স্ট্রাইডে অ্যাকশন পুরো করার আগেই নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙেন হাসান। এরপর আবেদনও করেন। অন ফিল্ড আম্পায়ার মারাই এরাসমাস যান টেলিভিশন আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা যায়, স্টাম্প ভাঙার সময় ক্রিজের বাইরেই ছিলেন সে সময় ২৫ বলে ১৭ রানে অপরাজিত থাকা সোধি। 

আরও পড়ুন: দুইশোর আগেই ৭ উইকেট নেই নিউজিল্যান্ডের

আউট হওয়ার পর হাসতে হাসতে মাঠ ছাড়তে থাকেন সোধি। তার আগেই তাকে ডেকে এনেছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক আউটের আবেদন তুলে নিয়েছেন। ফিরে আসা সোধির মুখের হাসি চওড়া হয় এরপর। হাসান মাহমুদকে জড়িয়েও ধরেন তিনি। শেরেবাংলা স্টেডিয়ামের দর্শকেরাও করতালিতে তাঁকে স্বাগত জানান আবার।

ক্রিকেটে ‘মানকাডিং’ বলে পরিচিত এ আউট নিয়ে বিতর্ক হয় মাঝেমধ্যেই। অনেকেই এটিকে ‘ক্রিকেটের চেতনাবিরোধী’ বলেন। যদিও এমন আউটকে ক্রিকেটের আইনে বেশ কিছুদিন আগেই ‘স্পিরিট অব ক্রিকেট’ থেকে ‘রানআউটের’ আওতায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা

এখন পর্যন্ত ওয়ানডেতে এমন আউটের ঘটনা আছে ৫টি। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে শাদাব খানকে এভাবে আউট করেছিলেন আফগানিস্তান বোলার ফজলুল হক ফারুকি। আজ মিরপুরে ষষ্ঠ ঘটনাটি দেখা গিয়েছিল প্রায়, শেষ পর্যন্ত সেটি হলো না।

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9