দুইশোর আগেই ৭ উইকেট নেই নিউজিল্যান্ডের

২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
নিকোলসকে ফিরিয়ে জুটি ভেঙেছেন খালেদ

নিকোলসকে ফিরিয়ে জুটি ভেঙেছেন খালেদ © সংগৃহীত

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুইশো রানের আগে ৭ উইকেট হারিয়ে চাপে আছে  সফরকারী নিউজিল্যান্ড। শুরুতে চাপে পড়া দলকে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল টানছিলেন। দু’জনই সাজঘরে ফিরেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন কাইল জেমিসন। তার সঙ্গী ইশ শোধি।

এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশের পেসারদের তোপে ৩৬ রানে ৩ উইকেট হারায় সফরকরাী দল। জোড়া উইকেট শিকার করেন মুস্তাফিজ। উইল ইয়ং (০) ও ফিন অ্যালেনকে (১২) তুলে নেন তিনি। এরপর ওয়ানডে অভিষিক্ত খালেদ আহমেদ তুলে নেন চ্যাড বোয়েসকে (১৪)। 

আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা

পরে তিনি ভাঙেন নিকোলস ও ব্লান্ডেলের ৯৫ রানের জুটি। নিকোলস ৪৯ রান করে ফিরে যান। পঞ্চম উইকেটটি শিকার করেন স্পিনার শেখ মাহেদি। এরপর পেসার হাসান মাহমুদ তুলে নেন ব্ল্যাক ক্যাপসদের সেরা ভরসা ব্লান্ডেলকে। তিনি ৬৮ রান করেন।   

চোট থাকায় আজকের ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। আগে টাইগারদের হয়ে তিনি টেস্ট খেলেছেন। নুরুল হাসান সোহানকে বসিয়ে হাসান মাহমুদকে একাদশে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9