যেভাবে সুপার ফোর নিশ্চিত হলো বাংলাদেশের

০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

কঠিন সমীকরণ মাথায় নিয়ে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ।  আফগানদের বিপক্ষে শুধু জয় পেলেই চলত না, জিততে হত বড় ব্যবধানে। সেটিই করে দেখিয়েছে সাকিব আল হাসানের দল।

লাহোরের গাড্ডাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে ৮৯ রানের বড় ব্যবধানে। আর তাতেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। কেননা টাইগারদের রানরেট এখন (+০.৩৭৩)। তারা এখন 'বি' গ্রুপে তিন দলের মধ্যে দ্বিতীয় নম্বরে। শ্রীলঙ্কার নেট রানরেট (+০.৯৫১) বাংলাদেশের থেকে বেশি, তাই সমান ২ পয়েন্ট নিয়েও এক নম্বরে লঙ্কানরা।

এখন প্রশ্ন আসতে পারে, শ্রীলঙ্কা বেশি নেট রানরেট নিয়েও সুপার ফোর নিশ্চিত করতে পারেনি, বাংলাদেশের কিভাবে নিশ্চিত হলো? এই জায়গায় জটিল সমীকরণের প্যাঁচ।

শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায়, তবে ৪ পয়েন্ট নিয়ে তারা সুপার ফোরে যাবে। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশও যাবে সুপার ফোরে। আফগানিস্তানের পয়েন্ট তখন থাকবে ০।

আর শেষ ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়? তবে আফগানিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কা তিন দলেরই পয়েন্ট হবে ২ করে। কিন্তু বাংলাদেশ বাদ পড়বে না।

কারণ আফগানিস্তান যদি অল্প ব্যবধানে জেতে, তবে বাংলাদেশের নেট রানরেটকে পেছনে ফেলতে পারবে না। তাদের রানরেট এখন (-১.৭৮০)। অর্থাৎ সুপার ফোরে যেতে হলে লঙ্কানদের বেশ বড় ব্যবধানে হারাতে হবে আফগানদের।

যদি আফগানরা বেশ বড় ব্যবধানে লঙ্কানদের হারিয়েও দেয়, তবু ঝুঁকি নেই বাংলাদেশের। সেক্ষেত্রে নেট রানরেট মাইনাস হয়ে যাবে শ্রীলঙ্কার, বাদ পড়বে তারা।

অর্থাৎ বাংলাদেশ এখন যে নেট রানরেট পেয়েছে, শ্রীলঙ্কা বা আফগানিস্তান যে দলই জিতুক, সাকিব আল হাসানের দল নিদেনপক্ষে দ্বিতীয় স্থানে থেকে সুপার ফোরে খেলবে।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close