বাংলাদেশে খেলবে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল

০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের লোগো

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের লোগো © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। শনিবার (২ সেপ্টেম্বর) টাইগারদের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন ফাস্ট বোলার লকি ফার্গুসন।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় আসবে ব্ল্যাক ক্যাপসরা। ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বরে দিবারাত্রির তিনটি ওয়ানডের সবগুলোই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বেলা ২টা থেকে। এর আগে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসেছিল ব্ল্যাক ক্যাপসরা।

হাঁটুর চোটে থাকায় নিউজিল্যান্ড দলে উইলিয়ামসন নেই অনেকদিন ধরেই। বিশ্বকাপের ব্যস্ততা সামনে রেখে বিশ্রামে আছেন ল্যাথাম, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও টিম সাউদি। তাই একদম দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসবে কিউইরা। 

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ডের ওয়ানডে দল :
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্ল্যান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।
 

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9