অভিষেক ম্যাচেই শূন্যতে ফিরলেন তামিম

৩১ আগস্ট ২০২৩, ০৩:৪১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
অভিষেক ম্যাচেই শূন্যতে ফিরলেন তামিম

অভিষেক ম্যাচেই শূন্যতে ফিরলেন তামিম © সংগৃহীত

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ। অসুস্থতার কারণে লিটন দাস ছিটকে গেছেন আগেই। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে দলে নেওয়া হয়েছিল এনামুল হককে। তবে গতকাল শ্রীলঙ্কা পৌঁছানো এনামুল একাদশে সুযোগ পাননি। নাঈমের সঙ্গে ইনিংস ওপেন করতে এসেছেন বাঁহাতি তানজিদ হাসান তামিম। তবে অভিষেক ম্যাচেই শূন্যতে ফিরলেন তামিম। 

এ ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। তার সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন নাঈম শেখ। নাঈম প্রথম ওভারে একটি চার হাঁকালেও পরের ওভারের দ্বিতীয় বলেই বিদায় নেন তামিম। মহেশ থিকশানার করা প্রথম বলটি তার প্যাডে লেগেছিল, দ্বিতীয় বার আর বাঁচতে পারেননি এ ব্যাটার। শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় তামিমকে।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, দিলশান মধুশঙ্কা, মাথিশা পাথিরানা

কক্সবাজারের ঝিলংজায় নারীর মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ ভবিষ্যতে বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে: অধ্যাপক সাইফ…
  • ১২ এপ্রিল ২০২৬
তামিমের অনন্য উদ্যোগে ক্লাব ক্রিকেটে ফিরছে স্বস্তি
  • ১২ এপ্রিল ২০২৬
অবৈধ অনুপ্রবেশকারী ভারতের নাগরিক আটক
  • ১২ এপ্রিল ২০২৬
মাধ্যমিকে দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সবার পে…
  • ১২ এপ্রিল ২০২৬
সেনাবাহিনীর দরবারে প্রথমবার অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
close