টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

৩১ আগস্ট ২০২৩, ০২:৩৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে আজ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের মাটিতে ম্যাচ হলেও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়া কাপের এবারের আসরে দুই দলের এটিই প্রথম ম্যাচ। এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি বিকাল সাড়ে তিনটায় শুরু হবে। 

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচের আগের দিনই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে না পারা টাইগার ওপেনার লিটন দাস শেষ পর্যন্ত ছিটকেই গেছেন টুর্নামেন্ট থেকে। তারকা এই ওপেনারের ছিটকে যাওয়ায় নতুন করে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।

তবে পরিস্থিতি যাই হোক তা মেনে নিয়েই এগোতে চান টাইগার কাপ্তান সাকিব আল হাসান। প্রথম ম্যাচে নামার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন নিজেদের আত্মবিশ্বাসের কথা। সাকিব বলছিলেন, ‘আসলে আমি একটা বিভাগের ওপর নির্ভর করে জিততে চাই না। আমার কাছে মনে হয় আমরা যদি প্রতিটি বিভাগেই ভালো খেলি সেটা পেস বোলিং আক্রমণ হতে পারে, স্পিনার, ব্যাটার, ফিল্ডার হতে পারে।’

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে ১২টিতে জয় পায় শ্রীলঙ্কা। কিন্তু এশিয়া কাপে দুই দলের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। এ ছাড়া ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৫১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে লঙ্কানদের জয় ৪০টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকী দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, দিলশান মধুশঙ্কা, মাথিশা পাথিরানা।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close