মাঠে নামার আগেই রাজত্ব হারালেন সাকিব

৩১ আগস্ট ২০২৩, ১২:৪২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে আজ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড সাকিবকে টপকে নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি। এর আগে  চলতি বছরের মার্চে সাউদিকে টপকে গিয়েছিলেন সাকিব।

বুধবার (৩০ আগস্ট) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে শীর্ষস্থান নিজের দখলে নেন কিউই এই পেসার। ১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। 

ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এখন তিনিই শীর্ষে। টিম সাউদি এই রেকর্ডটা অবশ্য নিজের কাছে অনেক দিনই রাখতে পারবেন। কারণ সাকিব পরবর্তী টি-টোয়েন্টি খেলবেন আগামী ডিসেম্বরে, এই নিউজিল্যান্ডের বিপক্ষেই।

বর্তমানে টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১টি। ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে তারপরেই আছেন সাকিব। সাকিব-সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন রশিদ খান।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারি বোলার 

টিম সাউদি- ১৪১
সাকিব আল হাসান- ১৪০
রশিদ খান- ১৩০
ইশ সোধি- ১১৯
লাসিথ মালিঙ্গা- ১০৭

টেস্ট ক্রিকেটে তিন দফায় ১৯ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন সাকিব। যেখানে ৪ জয়ের বিপরীতে হেরেছে ১৫ টেস্ট। ওয়ানডেতে দুই দফায় ৫০ ম্যাচে বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করে সাকিব ২৩ জয়ের বিপরীতে হারে ২৬ ম্যাচ। কোনো ফলাফল আসেনি বাকি একটি ম্যাচে। আর টি-টোয়েন্টিতে তিন দফায় সাকিবের নেতৃত্বে ৩৯ বার মাঠে নেমে বাংলাদেশ ২৩ হারের বিপরীতে ১৬ বার হাসি মুখে মাঠ ছাড়ে। 

দুপুরের মধ্যে যে ১১ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081