বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ

৩১ আগস্ট ২০২৩, ১০:২৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ © সংগৃহীত

শুরু হয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। এশিয়া কাপে বাংলাদেশের সেরা সাফল্য ফাইনাল। এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পায়নি লাল-সবুজ জার্সিধারীরা। এবার শিরোপা খরা ঘোচানোর মিশনে জয় দিয়ে আসর শুরু করতে উদগ্রীব সাকিবরা। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে আজ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচের আগের দিনই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে না পারা টাইগার ওপেনার লিটন দাস শেষ পর্যন্ত ছিটকেই গেছেন টুর্নামেন্ট থেকে। তারকা এই ওপেনারের ছিটকে যাওয়ায় নতুন করে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।

তবে পরিস্থিতি যাই হোক তা মেনে নিয়েই এগোতে চান টাইগার কাপ্তান সাকিব আল হাসান। প্রথম ম্যাচে নামার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন নিজেদের আত্মবিশ্বাসের কথা। সাকিব বলছিলেন, ‘আসলে আমি একটা বিভাগের ওপর নির্ভর করে জিততে চাই না। আমার কাছে মনে হয় আমরা যদি প্রতিটি বিভাগেই ভালো খেলি সেটা পেস বোলিং আক্রমণ হতে পারে, স্পিনার, ব্যাটার, ফিল্ডার হতে পারে।’

‘এই চারটা জায়গাতে যদি আমরা ভালো খেলি তাহলে আমাদের ভালোভাবে জেতার সম্ভাবনা বেশি থাকবে। এবং আমরা ওটাই করার চেষ্টা করব, অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। এমনটা না যে শুধু পেস বোলাররা আমাদের জিতিয়ে দেবে কিংবা শুধু ব্যাটাররা জিতিয়ে দেবে এটা না। আমরা চাই সবদিক থেকে ওদের চেয়ে ভালো খেলে জিতব।’-যোগ করেন সাকিব।

আরও পড়ুন: মোবাইলে যেভাবে দেখবেন এশিয়া কাপ

ইনজুরির কারণে বাংলাদেশ স্কোয়াডে নেই এবাদত হোসেন। এবাদত না থাকলেও তিন পেসার নিয়ে নামতে পারে টাইগাররা। তারা হলেন,  তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৫১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে লঙ্কানদের জয় ৪০টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকী দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, দিলশান মধুশঙ্কা, মাথিশা পাথিরানা।

এশিয়া কাপের দুইটি ম্যাচই টাইগারদের জন্য রোমাঞ্চকর হতে যাচ্ছে। সাকিব-মুশফিকরা নিজেদের সেরাটা খেলতে পারলে হয়তো লাল-সবুজের প্রতিনিধিদের এশিয়া কাপের অধরা স্বপ্ন পূরণও হতে পারে! 

ট্যাগ: ক্রিকেট
দুপুরের মধ্যে যে ১১ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081