নেপালকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু পাকিস্তানের

৩০ আগস্ট ২০২৩, ১০:০৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
নেপালের আরও একটি উইকেট পতনের পর হারিস রউফের উল্লাস

নেপালের আরও একটি উইকেট পতনের পর হারিস রউফের উল্লাস © সংগৃহীত

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ২৩৮ রানে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলো স্বাগতিক পাকিস্তান। প্রথমে ব্যাট করে বাবর আজম-ইফতিখারের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৩৪২ রান তুলে পাকিস্তান। জবাবে ২৩.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৪ রানে থামে নেপাল।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় নেপাল। শাহিন শাহ আফ্রিদির করা ওই ওভারে আউট হন কুশল বুর্তেল (৮) ও অধিনায়ক রোহিত পাডৌলে (০)। পরের ওভারে আরিফ শেখকে (৫) সাজঘরে পাঠান নাসিম শাহ। চতুর্থ উইকেট জুটিতে আরিফ শেখ ও সম্পাল কামি ৫৯ রান যোগ করেন। তবে আরিফ ২৬ ও কামি ২৮ রান করে বিদায় নিলে ফের বিপর্যয়ে পড়ে দলটি। সেই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি দলটি, গুটিয়ে যায় ১০৪ রানে।

পাকিস্তানের পক্ষে সাদাব খান ২৭ রানে নেন ৪ উইকেট। শাহিন আফ্রিদি এবং হারিস রউফ নেন দুটি করে উইকেট। এছাড়া নাসিম শাহ এবং মোহম্মদ নেওয়াজ একটি করে উইকেট নেন।

এর আগে, বাবর আজম ও ইফতিখার আহমেদের ব্যাটিং তাণ্ডবে ৩৪২ রানের বড় স্কোর পায় পাকিস্তান।  ১৩১ বলে ১৫১ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ১৪টি চার। ইফতিখার আহমেদ পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মাত্র ৭১ বলে ৪টি ছক্কা ও ১১টি চারে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেন ইফতিখার। 

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • ১৮ মে ২০২৬
চার বছরের প্রেমিকের বিয়ের আসরেই বিষপান তরুণীর, অতঃপর...
  • ১৮ মে ২০২৬
গাইবান্ধায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ১৮ মে ২০২৬
সিলেট টেস্টসহ টিভিতে আজ যত খেলা
  • ১৮ মে ২০২৬
সকাল থেকে যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ১৮ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ১১ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081