বিশ্বকাপ শেষ হয়ে গেলো এবাদতের

৩০ আগস্ট ২০২৩, ০৪:২৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
এবাদত হোসেন

এবাদত হোসেন © ফাইল ছবি

হাঁটুর ইনজুরির কারণ এশিয়া কাপের দলে থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন পেসার এবাদত হোসেন। সে সময় শঙ্কা ছিল তার ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে। অবশেষে সেই শঙ্কা বাস্তবে রূপ নিলো। জানা গেছে অপারেশনের কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন না এ টাইগার পেসার। 

বুধবার (৩০ আগস্ট) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্তত ৯ মাস খেলার বাইরে থাকতে হবে এ টাইগার পেসারকে।

এদিকে ফেসবুকে এবাদত নিজেই জানিয়েছেন তার অস্ত্রোপচারের কথা। জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে যাওয়ার কথা উল্লেখ করে এবাদত সকলের দোয়া চেয়েছেন। 

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় যে ইবাদত বিশ্বকাপ খেলতে পারবে না। যিনি অপারেশন করছেন, তিনি যদি সময়সীমা বেঁধে দেন, তাহলে আমরা সেটা দেখে কিছু অনুমান করে বলতে পারবো; কিন্তু এখন আমার পক্ষে কিছুই বলা সম্ভব নয়।’

২৯ বছর বয়সী ইবাদত অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোটে পড়েছিলেন তিনি। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ-পায়ে চোট পান। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাকে রাখা হয়নি।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করবে…
  • ০৭ এপ্রিল ২০২৬
close