অনলাইনে এশিয়া কাপের ম্যাচ দেখবেন যেভাবে

৩০ আগস্ট ২০২৩, ০৯:০২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
এশিয়া কাপের ম্যাচ দেখবেন যেভাবে

এশিয়া কাপের ম্যাচ দেখবেন যেভাবে © সংগৃহীত

আজ পর্দা উঠবে এশিয়া কাপের ১৬তম আসরের। শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। হাইব্রিড মডেলে পাকিস্তান এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর। এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান হলেও কেবল ৪ টি ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে। বাকি ৯ ম্যাচের আয়োজন করবে শ্রীলঙ্কা। অনলাইনে এশিয়া কাপ-২০২৩ এর খেলা দেখার সুযোগ থাকছে। 

হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির সূচিতে। টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের সবগুলো খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৩০ মিনিটে। পাকিস্তান-নেপালের উদ্বোধনী ম্যাচ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়ালেও উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ৩টায়। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপ-মহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার এআর রহমান। পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলামও গান পরিবেশন করবেন। এ ছাড়াও ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির প্রদর্শনী।

১৩টি ম্যাচের মধ্যে পাকিস্তানের মাটিতে চারটি ও শ্রীলঙ্কার মাটিতে হবে নয়টি ম্যাচ। গ্রুপ পর্বে ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ও সুপার ফোরের একটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলঙ্কার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের সবগুলো খেলা। এছাড়া ভারতের স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি এর পর্দায় দেখা যাবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই। 

এছাড়া অনলাইনে খেলা দেখার সুযোগ থাকছে আরও দুই অ্যাপে। র‍্যাবিটহোল বিডি এবং টফি অ্যাপে দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলো। এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো। 

আরও পড়ুন: প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখলেন সুনীল নারাইন

এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ তে থাকছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত, পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে অবস্থান বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। গ্রুপ পর্ব থেকে চারটি দল উঠবে সুপার ফোরে। সেই পর্বের প্রথম ম্যাচ লাহোরে। পরের সব ক’টি ম্যাচ হবে কলম্বোতে। এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ খেলা হবে। গতবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হলেও সামনে একদিনের বিশ্বকাপ থাকায় এবারের প্রতিযোগিতায় সব ম্যাচ ৫০ ওভারের হবে।

আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান এবং নেপাল। আগামীকাল ৩১ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সহ-আয়োজক শ্রীলঙ্কা।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9