এমএলএসে অভিষেকে ইন্টার মায়ামিকে তলানি থেকে তুললেন মেসি (ভিডিও)

২৭ আগস্ট ২০২৩, ০৮:১২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
এমএলএস অভিষেকে গোল করেছেন লিওনেল মেসি

এমএলএস অভিষেকে গোল করেছেন লিওনেল মেসি © ভিডিও থেকে সংগৃহীত

অভিষেকের পর থেকে ইন্টার মায়ামির জার্সিতে আট ম্যাচ খেলে ফেল একটি শিরোপার পাশাপাশি অন্যটির ফাইনালে তুলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ৮ ম্যাচে ৭১৪ মিনিট খেলে ক্লান্ত মেসিকে মেজর লিগ সকারের (এমএলএস) আজ রোববারের (২৭ আগস্ট) ম্যাচে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল।

মেসিকে শুরু থেকে খেলানোর ঝুঁকি না নিলেও স্কোয়াডের বাইরে রাখতে পারেননি কোচ জেরার্দো মার্তিনো। বেঞ্চে রেখে একাদশ সাজান। তবে পরে মাঠে নেমেও এমএলএস অভিষেকে জাদু দেখালেন। নিউইয়র্ক রেড বুলের বিপক্ষে ইন্টার মায়ামির দ্বিতীয় গোলটি করেন মেসি। অন্য গোলটি ডিয়েগো গোমেজের।

এ নিয়ে মায়ামির  হয়ে ৯ ম্যাচে ১১ গোল করলেন তিনি। এ জয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে এক ধাপ ওপরে উঠল মায়ামি। ২৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ২১।

নিউইয়র্কের মাঠে ইন্টার মায়ামির শুরুটা অবশ্য ভালো ছিল না। সুযোগ তৈরি করতে ব্যর্থ হচ্ছিল তারা। স্বাগতিক নিউইয়র্কই বরং বেশি এগিয়ে ছিল। তারাও অবশ্য সুযোগকে কাজে লাগাতে পারেনি। আধা ঘণ্টা পর ধীরে ধীরে নিজেদের মেলে ধরতে শুরু করে ইন্টার মায়ামি। একটি সুযোগ কাজে লাগিয়ে গোল করেন গোমেজ। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক পাসে গোমেজকে খুঁজে নেন নোয়াহ এলিয়েন।

এরপর নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে লিড এনে দেন এ প্যারাগুয়েন। প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সে ইন্টার ইন্টার মায়ামির ডেভিড রুইজের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। তবে ভিএআরে বদলে যায় সিদ্ধান্ত। বিরতির পরই গা গরম শুরু করেন মেসি। ম্যাচের ৬০ মিনিটে লিওনার্দো কাম্পানাকে তুলে নিয়ে মেসিকে নামান মার্তিনো। তার সঙ্গে মাঠে নামেন বুসকেতসও। 

মেসি নামার পর দৃশ্যপটেও পরিবর্তন আসে। আক্রমণের নিয়ন্ত্রণ চলে আসে ইন্টার মায়ামির হাতে। দারুণ কিছু সুযোগও তৈরি করেন মেসি। ৮৭ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি কিক আদায় করে নেন মেসি। তবে প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে বাঁধা পায় শট। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতর বল বাড়ান বেঞ্জামিন ক্রামাশ্চিকে। পরে ফিরতি বলে টোকা দিয়ে গোল করে দলকে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9