রোনালদোর হ্যাটট্রিক-মানের জোড়া গোলে নাসরের বড় জয়

২৬ আগস্ট ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
সাদিও মানে ও রোনালদো

সাদিও মানে ও রোনালদো © সংগৃহীত

সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি আল নাসরের। নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে ক্লাবটি। এই দুই ম্যাচের প্রথমটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর না খেললেও দ্বিতীয়টিতে খেলেছিলেন তিনি। তবে গোলের দেখা পাননি তিনি। সঙ্গে জয়ের দেখাও পায়নি আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। 

তবে তৃতীয় ম্যাচে এসে জ্বলে উঠেছেন রোনালদো। শুধু জ্বলে উঠাই নয় হ্যাটট্রিক করে দলকে এনে দিয়েছেন বড় জয়ও। রোনালদোর সঙ্গে জোড়া গোল করেন সাদিও মানেও। এতে আল ফাতেহর বিপক্ষে ৫-০ গোলে জয় পায় আল নাসর। 

শুক্রবার (২৫ আগস্ট) রাতে মুখোমুখি হয় আল নাসর ও আল ফাতেহ। আল নাসর প্রথম দুই ম্যাচে পয়েন্টহীন থাকলেও আল ফাতেহ এক জয় এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছিল। তবে এই ম্যাচে রোনালদো-মানেদের বিপক্ষে শক্ত প্রতিরোধই গড়তে পারেনি দলটি।

আল ফাতেহের বিপক্ষে হ্যাটট্রিকের মধ্যদিয়ে নিজের ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক করেন রোনালদো। ম্যাচটির ৩৮, ৫৫ ও অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে গোল তিনটি করেন সিআর সেভেন। 

আল নাসর এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে লিগের ১২ নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।

ট্যাগ: ফুটবল
সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9