জন্মদিনে ছেলে সন্তানের বাবা হলেন শান্ত

২৫ আগস্ট ২০২৩, ০৩:০৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
সম্প্রতি স্ত্রীসহ সন্তান হওয়ার খবর দেন শান্ত

সম্প্রতি স্ত্রীসহ সন্তান হওয়ার খবর দেন শান্ত © ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত ছেলে সন্তানের বাবা হয়েছেন। শুক্রবার (২৫ আগস্ট) সকালে শান্ত-রত্না দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন টাইগার এই ব্যাটার। উল্লেখ্য, ১৯৯৮ সালের এই দিনেই (২৫ আগস্ট) জন্ম হয়েছিল শান্তরও।

সন্তান জন্ম হওয়ার সুখবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন শান্ত। এছাড়া মা ও বাচ্চা সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি। 

সম্প্রতি শান্তর বাবা হতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। 

২০২০ সালের ১১ জুলাই দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপদান করেন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না জুটি। শান্তর সঙ্গে আগে থেকে পরিচয় থাকা রত্না সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • ১৮ মে ২০২৬
চার বছরের প্রেমিকের বিয়ের আসরেই বিষপান তরুণীর, অতঃপর...
  • ১৮ মে ২০২৬
গাইবান্ধায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ১৮ মে ২০২৬
সিলেট টেস্টসহ টিভিতে আজ যত খেলা
  • ১৮ মে ২০২৬
সকাল থেকে যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ১৮ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ১১ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081