পিএসজি অধিনায়ক নির্বাচন: মাত্র এক ভোট পেলেন এমবাপ্পে

২৪ আগস্ট ২০২৩, ০১:২৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
 কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

২০২৩–২৪ মৌসুমের জন্য পিএসজির অধিনায়ক নির্বাচিত ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিওস। তবে, প্যারিসের ক্লাবটিতে সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে বিবেচিত কিলিয়ান এমবাপ্পে সতীর্থদের সমর্থন পাননি বলেই চলে। অধিনায়ক নির্বাচনে মাত্র একটি ভোট পেয়েছেন তিনি। আর সেটি তার ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমির। ২৪ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের সঙ্গে প্রায় মাস দুয়েক ধরে পিএসজির টানাপোড়েন চলছে।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসের খবরে বলা হয়, পিএসজি কোচ লুইস এনরিকে নতুন অধিনায়ক নির্বাচনের ভার খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছিলেন। খেলোয়াড়েরা গোপন ব্যালটে ভোট প্রদান করেন। সাধারণত ফুটবলে একটি ক্লাবের ৪ জন অধিনায়ক ঠিক করে রাখা হয়। মূল অধিনায়ক চোট বা নিষেধাজ্ঞায় না খেলতে পারলে অথবা ম্যাচের মধ্যে বদলি হলে অপরজন অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে থাকেন।

মার্কিনিওসই পিএসজির অধিনায়ক থেকে যাচ্ছেন

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসের খবরে বলা হয়, পিএসজি কোচ লুইস এনরিকে নতুন অধিনায়ক নির্বাচনের ভার খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছিলেন। খেলোয়াড়েরা গোপন ব্যালটে ভোট প্রদান করেন। সাধারণত ফুটবলে একটি ক্লাবের ৪ জন অধিনায়ক ঠিক করে রাখা হয়। মূল অধিনায়ক চোট বা নিষেধাজ্ঞায় না খেলতে পারলে অথবা ম্যাচের মধ্যে বদলি হলে অপরজন অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে থাকেন।

পিএসজির খেলোয়াড়দের ভোটের ভিত্তিতে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মার্কিনিওস, যিনি ২০২০ সালে তখনকার অধিনায়ক থিয়াগো সিলভা যাওয়ার পর থেকেই নেতৃত্বে ছিলেন। মার্কো ভেরাত্তির পর স্কোয়াডের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ও এই ব্রাজিলিয়ান। মার্কিনিওসের অবর্তমানে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরবেন যথাক্রমে দানিলো পেরেইরা, প্রেসনেল কিমপেম্বে ও এমবাপ্পে।

আরও পড়ুন: নাটকীয় জয়ে ইউএস ওপেনের ফাইনালে মায়ামি

আরএমসি স্পোর্টস আরও জানিয়েছে, মাত্র এক ভোট পেয়ে পিএসজির চতুর্থ অধিনায়ক হয়েছেন এমবাপ্পে। তাকে সমর্থন করেছেন শুধু হাকিমি। অবশ্য এমবাপের কম ভোট পাওয়া অজনপ্রিয়তার কারণে নাকি প্যারিসে থাকা না–থাকা নিয়ে অনিশ্চয়তা, তা স্পষ্ট নয়। 

২০২৩–২৪ মৌসুম শেষ করে পিএসজিতে থাকতে চান না জানানোর পর ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। পিএসজি সতীর্থরাও জানেন চলতি মৌসুমে না হলে আগামী মৌসুমে প্যারিস ছাড়বেন তিনি।

সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9