তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন আহমেদ

২৪ আগস্ট ২০২৩, ০৯:০৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের স্পিড স্টার তাসকিন আহমেদ তৃতীয়বারের মতো বাবা হলেন। তাসকিন-রাবেয়া দম্পতির ঘর আলো করে এসেছে আরও এক কন্যা সন্তান। এর আগে এক পুত্র ও কন্যা সন্তান ছিলো তাদের।

নিজের অফিসিয়াল ফেসবুকে মধ্যরাতে এক স্ট্যাটাসের মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন তাসকিন নিজেই।

তাসকিন তাঁর পোস্টে লেখেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এই তারকা পেসার। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন।

ট্যাগ: ক্রিকেট
সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9