আমি এখন ভালো আছি: হিথ স্ট্রিক

২৩ আগস্ট ২০২৩, ০২:২৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
হিথ স্ট্রিক

হিথ স্ট্রিক © ফাইল ছবি

আজ বুধবার সকাল থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। প্রথমেই তার সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গা এক টুইটারে বিষয়টি জানিয়েছেন। পরে সেই টুইটের সূত্র ধরে গণমাধ্যমে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর প্রকাশিত হয়।

তবে তার মৃত্যুর খবরটি সঠিক নয়। তিনি বেঁচে আছেন। আর সবচেয়ে বড় কথা, জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক সুস্থ রয়েছেন। কেউ গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। তাতে বেশ বিস্মিত হয়েছেন হিথ স্ট্রিক নিজেই।

স্ট্রিকের মৃত্যুর গুজব যখন ছড়িয়ে পড়ে তখন জিম্বাবুয়েতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন এই সাবেক ক্রিকেটার। এমন সংবাদে বেশ হতবাক হয়ে যান তিনি। পরে তিনি সুস্থ আছেন এবং ক্যান্সার থেকে সেরে উঠছেন জানিয়ে স্পোর্ট স্টারকে বলেন, মানুষের এই ধরনের গুজব ছড়ানোর আগে একটু সাবধান হওয়া উচিত। আমি এখন ভালো আছি এবং ক্যান্সার থেকে সেরে উঠছি।

আমি বাড়িতে আছি এবং চিকিৎসার কারণে এখনও কিছুটা চাপ রয়েছে। তবে ভালো আছি। হঠাৎ আমি জানতে পারি যে লোকেরা আমার মৃত্যু সম্পর্কে কথা বলছে। কিন্তু এসব সঠিক ছিল না। আমি সুস্থ হয়ে উঠছি এবং অনেক ভালো বোধ করছি, যোগ করে আরও বলেন স্ট্রিক।

গত মে মাসে কোলন ও লিভারের ক্যান্সার ধরা পড়ে স্ট্রিকের। জানা গেছে তখন থেকেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে আছেন স্ট্রিক। কারণ কোলন ও লিভারের ক্যান্সার পৌঁছে গিয়েছিল চতুর্থ স্তরে। যে কারণেই দ্রুত তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে চারদিকে।

সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9