টুরাগ অ্যাকটিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসকিন আহমেদ

২১ আগস্ট ২০২৩, ০৮:৫২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
টুরাগ অ্যাকটিভের শুভেচ্ছাদূত হয়েছেন তাসকিন আহমেদ

টুরাগ অ্যাকটিভের শুভেচ্ছাদূত হয়েছেন তাসকিন আহমেদ © সংগৃহীত

টুরাগ অ্যাকটিভের শুভেচ্ছাদূত হয়েছেন জনপ্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদ। বাংলাদেশের টাইগারদের গুরুত্বপূর্ণ এ পেস বোলারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে অ্যাকটিভওয়ার ব্র্যান্ড টুরাগ অ্যাকটিভ। প্রতিষ্ঠানটির হেড অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুরাগ অ্যাকটিভের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফাইয়াজ রহমানসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা। আধুনিক ফ্যাশন প্রযুক্তি, ডিজাইন ও উদ্ভাবনের মধ্য দিয়ে অ্যাকটিভওয়্যারের প্রচলিত ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করেছে ওয়েভ রাইডারসের ব্র্যান্ড টুরাগ অ্যাকটিভ।

এ তথ্য জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেলোয়াড়, নিয়মিত যারা শরীরচর্চায় অভ্যস্ত, বিশেষ করে যারা স্টাইল ও স্বাচ্ছন্দ্যকে সমান গুরুত্ব দিয়ে থাকে এমন তরুণদের মাঝে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ব্র্যান্ডটি। শারীরিক ও মানসিকভাবে নিয়মিত উন্নতি করতে চান, এমন একজন খেলোয়াড় হিসেবে তাসকিন আহমেদ এই লাইফস্টাইলের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন; আর এ কারণেই তিনি টুরাগ অ্যাকটিভ ব্র্যান্ডটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।

টুরাগ অ্যাকটিভের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফাইয়াজ রহমান বলেন, ‘আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাসকিন আহমেদকে পেয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের বিশ্বাস, তাসকিন আহমেদ ফ্যাশন ও লাইফস্টাইলের সমন্বয়ের মাধ্যমে বহু মানুষকে উদ্যমী হতে অনুপ্রাণিত করবেন, যা টুরাগ অ্যাকটিভের লক্ষ্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমরা মানুষকে আত্মবিশ্বাসী ও ফ্যাশন সচেতন করে তোলার ক্ষেত্রে অ্যাকটিভওয়্যারের ট্রেন্ড নিয়ে কাজ করবো ও নতুন যুগের সূচনায় ভূমিকা রাখতে পারবো বলে আশাবাদী।’

এ অংশীদারিত্বের অংশ হিসেবে এখন থেকে টুরাগ অ্যাকটিভের বিভিন্ন বিপণন ও প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন তাসকিন আহমেদ।আকর্ষণীয় ডিলসহ টুরাগ অ্যাকটিভের সর্বশেষ ও এক্সক্লুসিভ কালেকশন ব্র্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।

সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9