খুবির দাবা প্রতিযোগিতায় সেরা এইচআরএম ডিসিপ্লিন

২০ আগস্ট ২০২৩, ০৯:২১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
খুবির আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতায় বিজয়ীরা

খুবির আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতায় বিজয়ীরা © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতায় হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা গণিত ডিসিপ্লিনকে পরাজিত করে।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেদারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক (দিপু)।

সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আহসান হাবীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম, সেকশন অফিসার মো. ফেরদৌস এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা।  

সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9