বিশ্ব অ্যাথলেটিক্সে

হিটে প্রথম বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান

২০ আগস্ট ২০২৩, ০৮:২২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
প্রথম হিটে এগিয়ে রয়েছেন ইমরানুর রহমান

প্রথম হিটে এগিয়ে রয়েছেন ইমরানুর রহমান © ভিডিও থেকে সংগৃহীত

বিশ্ব অ্যাথলেটিক্সে দুর্দান্ত সূচনা করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শনিবার (১৯ আগস্ট) হাঙ্গেরির বুদাপেস্টে ১০০ মিটার স্প্রিন্টে প্রাথমিক রাউন্ডের দৌড়ে ইমরান প্রথম হয়েছেন। তিনি ১০.৫০ সেকেন্ড টাইমিংয়ে দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন।

বিষয় নিশ্চিত করে হাঙ্গেরীর বুদাপেস্ট থেকে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু জানান, আমাদের ইমরান হিটে প্রথম হয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্সে কোনো হিটে বাংলাদেশের ক্রীড়াবিদের এমন অর্জন নেই। এটা আমাদের জন্য এক ইতিহাস।

তিনি আরও জানান, প্রাথমিক পর্বটি মূলত বাছাই রাউন্ড। শীর্ষ অ্যাথলেটরা সরাসরি মূল পর্বে খেলেন। বাছাই রাউন্ডে কয়েকটি হিট হয়। সেই সকল হিটের শীর্ষস্থান অধিকারীররা মূল পর্বে জায়গা করে নেন।

ইমরান প্রাথমিক পর্বে নিজের হিটে প্রথম হওয়ায় রাউন্ড এক উত্তীর্ণ হয়েছেন। আজ রবিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় আনুমানিক রাত পৌনে বারোটা) সে পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

গত বছর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপেও ইমরান একটি ধাপ উত্তীর্ণ হয়েছিলেন। বাংলাদেশের দ্রততম মানব এই বছরের শুরুতে কাজাখস্তানে ৬০ মিটার এশিয়ান ইনডোরে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9