সব ফরম্যাট মিলিয়ে বাবর বিশ্বের সেরা ব্যাটসম্যান: বিরাট

১৩ আগস্ট ২০২৩, ০৫:১০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
বাবর আজম ও বিরাট কোহলি

বাবর আজম ও বিরাট কোহলি © ফাইল ছবি

ইতোমধ্যে বিরাট কোহলির বেশ কয়েকটি রেকর্ড ভেঙ্গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মাঠের প্রতিপক্ষ এই ব্যাটরের প্রশংসা করতে ভুল হল না ভারতের সাবকে অধিনায়ক কোহলির। স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে বাবরে পঞ্চমুখ বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনি বলেন, সম্ভবত সব ফরম্যাটে বিশ্বের সেরা ব্যাটার বাবর।

দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা তারকা বাবর। ক্রিকেটে তিন ফরম্যাটে ব্যাট হাতে সমানতালে দাপট দেখাচ্ছেন তিনি। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বাবর। টেস্টে চতুর্থ ও টি-টোয়েন্টিতে তৃতীয়স্থানে রয়েছেন পাকিস্তানি অধিনায়ক। 

গেল চার-পাঁচ বছর ধরে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন বাবর। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে ম্যানচেস্টারের ম্যাচে বাবরের সঙ্গে প্রথম দেখা হয় কোহলির।

পুরনো স্মৃতি রোমন্থন করে কোহলি বলেন, ‘২০১৯  বিশ্বকাপে ম্যানচেস্টারের ম্যাচ শেষে তার (বাবর) সঙ্গে আমার কথা হয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে আমি ইমাদকে (ওয়াসিম) চিনতাম। ইমাদ আমাকে এসে বলেছিলো, আমার সাথে বাবর কথা বলতে চায়। আমরা বসলাম এবং খেলা নিয়ে আলোচনা করলাম। আমি প্রথম দিন থেকেই তার মধ্যে প্রতিপক্ষের প্রতি যথেষ্ঠ সম্মান ও শ্রদ্ধাবোধ দেখেছি এবং সেটা আজও পরিবর্তন হয়নি।’

বাবরকে বিশ্বের সেরা ব্যাটার হিসেবে অ্যাখায়িত দিয়ে কোহলি বলেন, ‘সব ফরম্যাট মিলিয়ে সে সম্ভবত বিশ্বের সেরা ব্যাটার। ধারাবাহিকভাবে সব ফরম্যাটেই পারফর্ম করে এবং আমি সবসময়ই তার খেলা উপভোগ করি।’

আসন্ন এশিয়া কাপে একই গ্রুপ রয়েছে ভারত-পাকিস্তান। ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে লড়বে দু’দল। সুপার ফোরে উঠলে আবারও দেখা হবে এই দুই দলের। এছাড়া আগামী ওয়ানডে বিশ্বকাপে ১৪ অক্টোবর আহমেদাবাদে লড়বে ভারত ও পাকিস্তান।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9