নেইমারকে ছাড়াই পিএসজির দল ঘোষণা

১২ আগস্ট ২০২৩, ০৭:৫১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © ফাইল ছবি

এশিয়া সফরে পিএসজি দলের অন্যতম স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই সফর শেষ করেছে। মৌসুমের প্রথম ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি। এমনকি তাকে প্রাক বাছাই দলেও রাখেনি ক্লাবটি। তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। দলে অপ্রয়োজনী হয়ে পড়া খেলোয়াড়দের বম্ব স্কোয়াডে পাঠানো হয়।

এবার নেইমার জুনিয়রের প্রতি কঠোর হলো পিএসজি ম্যানেজমেন্ট। ব্রাজিল সুপারস্টার নেইমার পিএসজির প্রাক মৌসুম এশিয়া সফরের দলে ছিলেন।

তবে সেই সফর থেকে ফিরেই নেইমার ঘোষণা দিয়েছেন, তিনি আর পিএসজিতে থাকবেন না। ইতোমধ্যে বেশ কয়েকটি ক্লাব নেইমারকে পেতে আগ্রহী হয়েছে। এমতাবস্থায় নতুন মৌসুমের প্রথম ম্যাচের স্কোয়াডে নেইমারকে রাখেনি পিএসজি। বাংলাদেশ সময় আজ রাত একটায় লোরিয়াঁর বিপক্ষে ম্যাচ দিয়ে প্যারিসের ক্লাবটি এবারের ফ্রেঞ্চ লিগ ‘আঁ’ অভিযান শুরু করবে।

শুধু তাই নয়, মূল দলের সঙ্গে অনুশীলনও করা হচ্ছে না নেইমারের। কারণ হিসেবে বলা হয়েছে, লম্বা সময় পর ইনজুরি কাটিয়ে ফেরা ব্রাজিল তারকার নাকি হালকা চোট আছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটা আসলে নেইমারের প্রতি ক্লাবের বিরূপ মনোভাবের একটা বহিঃপ্রকাশ মাত্র। দুই পক্ষে বনিবনা না হলে নেইমারকেও বম্ব স্কোয়াডে পাঠিয়ে দেওয়ার আশংকাও করছেন কেউ কেউ।

উল্লেখ্য, নেইমারের বার্সেলোনায় ফিরে আসার গুঞ্জন জোরালো হয়েছে।এছাড়া চেলসিসহ কয়েকটি ক্লাব তাকে পেতে চায়।

ট্যাগ: ব্রাজিল
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9