অবিচার করা এখন একটা নতুন ট্রেন্ড: মুশফিকের স্ত্রী

১২ আগস্ট ২০২৩, ০২:৩১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
মুশফিক ও মুশফিকের স্ত্রী

মুশফিক ও মুশফিকের স্ত্রী © সংগৃহীত

অধিনায়কত্ব ইস্যুতে নানান নাটকীয়তার শেষে অবশেষে ঘোষণা করা হয়েছে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড। ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু। তবে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। আর সাইলেন্ট কিলার খ্যাত এ ক্রিকেটারকে দলে না নেয়ায় ক্ষুব্ধ হয়েই মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি যথারীতি দিয়েছেন ইঙ্গিতপূর্ণ বিস্ফোরক স্ট্যাটাস। 

শনিবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘অবিচার করা এখন একটা নতুন ট্রেন্ড'। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাঝে মধ্যেই স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। এবারও ব্যতিক্রম হয়নি। ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রীর ভগ্নিপতি হচ্ছেন আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।

a2bb1d4c-917d-4166-898b-f33b08b39c7d

সবচেয়ে বেশি আলোচনা যে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। যেখানে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। মাহমুদউল্লাহর মতো আলোচনায় থাকা সৌম্য সরকারকেও দলে রাখেনি বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ ব্যাটিং করা তানজীদ তামিম।

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাকিবের নেতৃত্বেই দল ঘোষণা করে প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু। যে দলে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

এশিয়া কাপের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও নাঈম শেখ।

তবে এশিয়া কাপের দল ঘোষণার পর প্রধান নির্বাচক নান্নুকে প্রশ্ন করা হয়েছিল রিয়াদকে কেন দলে রাখা হয়নি। জবাবে নান্নু বলেন, মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে। তারপর অনেক আলোচনা করার পর টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা। ওই চিন্তা ভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। ম্যানেজম্যান্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে অংশ নিচ্ছে ৬টি দল। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারতের দু’টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। 

এই টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ তিনেক আগে খেলার শুরুর সময়ে পরিবর্তন এনেছে এসিসি। আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে সংস্করণের।

সব মুসলিম দেশের ঈদ ২৭ মে হলেও বাংলাদেশে কেন ২৮ মে?
  • ১৮ মে ২০২৬
  • ১৮ মে ২০২৬
মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
  • ১৮ মে ২০২৬
বিশ্বকাপের দল ঘোষণার আগে লঙ্কাকান্ড বাঁধালেন নেইমার
  • ১৮ মে ২০২৬
ঢাবির প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠা…
  • ১৮ মে ২০২৬
মেসি জাদুতে নিজেদের স্টেডিয়ামে প্রথম জয় পেল মায়ামি
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081