নতুন মুখ নিয়ে এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

১০ আগস্ট ২০২৩, ০৯:৪৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা © সংগৃহীত

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সবার আগে দল ঘোষণা করেছে। বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রধান নির্বাচকের পদে ফেরার পর ইনজামাম-উল-হক প্রথমবারের মতো দল নির্বাচন করেছেন। দলে নতুন মুখ মিডল অর্ডার ব্যাটার তায়্যিব তাহির।

১৬ সদস্যের দলে একাধিক চমক রেখেছে পিসিবি। যেখানে সুযোগ পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে পারফর্ম করা একাধিক ক্রিকেটার। ভারতের বিপক্ষে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বিধ্বংসী শতক হাঁকানো ব্যাটার  তৈয়ব তাহির প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। 

চলতি বছরের জানুয়ারিতে দলের সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন শান মাসুদ। আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের দলে জায়গাই হলো না এই ব্যাটিং অলরাউন্ডারের। এছাড়া বাদ পড়েছেন ইহসানউল্লাহ। খারাপ ফর্মের কারণে মাসুদ বাদ পড়লেও ইনজুরিতে ছিটকে গেছেন ইহসানউল্লাহ। 

আরও পড়ুন: লাবুশেনকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অন্যদিকে, দুই বছর পর ডাক পেয়েছেন ফাহিম আশরাফ। সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ছিলেন এই পেস অলরাউন্ডার। ফাহিমকে দলে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তান দলের নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। 

এছাড়াও ইমার্জিং এশিয়া কাপে খেলা মোহাম্মদ হারিস, ওয়াসিম জুনিয়র দলে জায়গা করে নিয়েছেন। অপরদিকে দ্য হান্ড্রেডে দুর্দান্ত পারফরম্যান্স করা লেগ স্পিনার উসামা মিরও এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন। 

আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের স্কোয়াড

ওপেনার: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক।

মিডল অর্ডার: বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, তাইয়্যেব তাহির এবং সৌদ শাকিল (আফগানিস্তান সিরিজের জন্য)। 

উইকেটকিপার: মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস। 

স্পিনার: শাদাব খান (ভাইস ক্যাপ্টেন), মোহাম্মদ নেওয়াজ এবং উসামা মীর। 

পেস-অলরাউন্ডার: ফাহিম আশরাফ। 

পেসার: হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি। 

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close