সবার জন্য আজ উন্মুক্ত বিশ্বকাপ ট্রফি, দেখবেন যেভাবে

০৯ আগস্ট ২০২৩, ১০:০২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
পদ্মাসেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

পদ্মাসেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন © সংগৃহীত

পদ্মাসেতুতে আইসিসির আনুষ্ঠানিক ফটোসেশন এবং মিরপুর হোম অফ ক্রিকেটে বিশ্বকাপ ট্রফির সংস্পর্শ পেয়েছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে চলমান বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে থাকা ট্রফিটি এখন পর্যন্ত সাধারণ মানুষ কাছ থেকে দেখার সুযোগ পাননি। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই আজ (বুধবার) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য এই ট্রফি প্রদর্শন করা হবে।

বসুন্ধরায় এই প্রদর্শনী চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। যেখানে নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। তবে এজন্য লাগবে না কোনো টিকিট।

এর আগে গত ৬ আগস্ট রবিবার মধ্যরাতে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি। এর আগেরবার জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটোসেশন করা হয়েছিল। এবার বেছে নেওয়া হয় পদ্মাসেতুকে।

তিনদিনের সফরের দ্বিতীয় দিন (মঙ্গলবার) ট্রফিটি নেওয়া হয় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ছবি তোলার সুযোগ করে দেওয়া হয় ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের। 

জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ ১০ আমল
  • ১৮ মে ২০২৬
৫ বছরে বিশ্বে চাকরি হারাবে ৯ কোটি মানুষ, বাংলাদেশে ঝুঁকিতে …
  • ১৮ মে ২০২৬
তনু হত্যায় মিলল আরও এক ব্যক্তির ডিএনএ, তদন্তে নতুন মোড়
  • ১৮ মে ২০২৬
কুমিল্লাসহ তিন জেলায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্ক…
  • ১৮ মে ২০২৬
শিক্ষার্থীরা অনেক হতাশায় ভোগে, তাদের মানসিক চাপ কমাতে কাজ ক…
  • ১৮ মে ২০২৬
আইপিএলের প্লে-অফ: কোন দলের কী সমীকরণ?
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081