জাতীয় ক্রিকেট দলের সম্ভাব্য ৩ অধিনায়কের নাম প্রকাশ

০৮ আগস্ট ২০২৩, ১১:১১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
সাকিব, মিরাজ না-কি লিটন হচ্ছেন ভবিষ্যৎ অধিনাক

সাকিব, মিরাজ না-কি লিটন হচ্ছেন ভবিষ্যৎ অধিনাক © ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে হবেন তা ২-৩ দিনের মধ্যে জানানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।মঙ্গলবার (৮ আগস্ট) বিসিবির সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী।

তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত হবে অধিনায়ক ইস্যুতে। তবে নতুন অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস।

তবে বিশ্বকাপ এবং এশিয়া কাপ বিবেচনায় সাকিবের অভিজ্ঞতায়ই ভরসা রাখতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে সোমবার বিসিবির এই জরুরি বৈঠক সম্পর্কে জানানো হয়। এই বোর্ড মিটিংয়ের মূল এজেন্ডা-ই হচ্ছে ওয়ানডে দলের অধিনায়কত্ব। এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে, আজ এই বিষয়ের মিমাংসা হওয়ার কথা ছিল। তবে আগামী ২ থেকে ৩ দিন পরে জানা যাবে কে আসছেন ওয়ানডে দলের নেতৃত্বে।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে ইনজুরির কারণে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। এদিকে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। তাই নতুন করে ওয়ানডে অধিনায়ক খুঁজতে হচ্ছে বিসিবিকে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close