পদ্মাসেতুতে হবে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

৩১ জুলাই ২০২৩, ১০:০৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
বিশ্বকাপ ট্রফি ও পদ্মাসেতু

বিশ্বকাপ ট্রফি ও পদ্মাসেতু © সম্পাদিত

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। এর আগে প্রচলিত রীতি অনুযায়ী বিশ্বভ্রমণে বের হয়েছে ট্রফিটি। এ বিশ্বভ্রমণের অংশ হিসেবে আগামী ৭ আগস্ট বাংলাদেশেও আসবে ট্রফিটি।

৭ থেকে ৯ আগস্ট, তিনদিন ঢাকায় থাকবে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটি। ট্রফির বাংলাদেশ ভ্রমণের সূচিও মোটামুটি ঠিকঠাক, এখন শুধু সেটা চূড়ান্ত হওয়া বাকি। প্রাথমিক আলোচনা অনুযায়ী বাংলাদেশে এসে পদ্মা সেতুও ঘুরে যাবে বিশ্বকাপের ট্রফিটি।

গণমাধ্যমে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন আমরা জাতীয় সংসদ ভবনের সামনে এটা করেছিলাম। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার।’

আরো পড়ুন: তামিমকে রেখেই বিশ্বকাপ অধিনায়কদের ছবি প্রকাশ আইসিসির

তবে পদ্মা সেতুতে ট্রফি গেলেও সেখানে দেখার সুযোগ পাবেন না সাধারণ মানুষ। ক্রিকেটপ্রেমীদের জন্য ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হবে ঢাকার বড় কোনো শপিংমলে। এছাড়া ক্রিকেটারদের ট্রফি দেখা ও ট্রফির সঙ্গে ফটোসেশন হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে ২৬ জুন রাজকীয় ভঙ্গিমায় মহাশূন্যে উন্মোচিত হয় ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। ভূপৃষ্ঠের ১২০,০০০ ফুট উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়ে। পরবর্তীতে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ট্রফিটি গুজরাটের আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করা হয়। 

বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9