জামাল ভুঁইয়াকে অটোগ্রাফ করা জার্সি পাঠাচ্ছেন মার্তিনেজ

০৭ জুলাই ২০২৩, ০৭:৪৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
জামাল ভূঁইয়া এবং মার্তিনেজ

জামাল ভূঁইয়া এবং মার্তিনেজ © ফাইল ছবি

কিছুদিন আগেই ঢাকায় সংক্ষিপ্ত সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজ। তবে এই সফরে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের দেখার সুযোগ হয়নি মার্তিনেজের। কারণ সাধারণ কোনো মানুষের সঙ্গে দেখাই হয়নি তার। যাদের সঙ্গে দেখা হয়েছে, সবাই ‘অসাধারণ’। এমনকি মার্তিনেজের সঙ্গে দেখা করার সুযোগ পাননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও।

ঢাকায় ঝটিকা সফর শেষে কলকাতা যাওয়ার উদ্দেশে এমিলিয়ানো মার্তিনেজ যখন হজরত শাহজালাল বিমানবন্দরে, তখন বাংলাদেশ ফুটবল দলও ছিল সেখানেই। বেঙ্গালুরুতে সাফ ফুটবল খেলে দেশে ফিরছিল বাংলাদেশ দল। মার্তিনিজের সফরের বিষয়ে জানার পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু মার্তিনেজের দেখা তিনি পাননি। 

এর কিছুসময় পরই জামাল মার্তিনেজের গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন—এমন একটা ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। মার্তিনেজ যে তাঁর সঙ্গে দেখা করেননি, এটাও জানা যায় ফেসবুকের কল্যাণে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দেশের ফটবলভক্তরা।

কলকাতায় যাওয়ার পর ঢাকা ও কলকাতা শহরের উদ্যোক্তা শতদ্রু দত্তর কাছে এই খবর পেয়েছেন মার্তিনেজ। শতদ্রু জামাল ভূঁইয়াকে চেনেন না। তবে এ নিয়ে বাংলাদেশে সমালোচনা হয়েছে জেনে মন খারাপ হয়েছে শতদ্রুর। এমনিতেই এমিলিয়ানো মার্তিনেজের বাংলাদেশ সফরটা ভালো হয়নি। চাইলেও তো আর এখন জামালকে মার্তিনেজের সঙ্গে দেখা করিয়ে দিতে পারবেন না। শতদ্রু দত্ত তাই জামাল ভূঁইয়ার মনটা ভালো করতে বিকল্প একটা উদ্যোগ নিয়েছেন।

এমিলিয়ানো মার্তিনেজের একটা জার্সিতে অটোগ্রাফ নিয়ে তা রেখে দিয়েছেন জামালের জন্য। শুধুই অটোগ্রাফ নয়, তাতে জামালের জন্য শুভেচ্ছাবাণীও আছে। জামালের উদ্দেশ্যে এমিলিয়ানো মার্তিনেজ জার্সিতে অটোগ্রাফ দেওয়ার আগে লিখেছেন, ‘চিয়ার্স, জামাল।‘

ট্যাগ: ফুটবল
দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় নির্বাচন: সিইসি
  • ১৮ মে ২০২৬
বাঁধ সুরক্ষা প্রকল্পে জামায়াত নেতার চাঁদা দাবি
  • ১৮ মে ২০২৬
ক্লাসে ছাত্রের পায়ে গুলি, মেডিকেল শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড
  • ১৮ মে ২০২৬
অব্যাহতি পাওয়ার পর দলের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেছে : হাম…
  • ১৮ মে ২০২৬
তিন উপজেলায় কালবৈশাখীর তাণ্ডব, গৃহহীন অর্ধসহস্রাধিক পরিবার
  • ১৮ মে ২০২৬
সদস্য সংগ্রহ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করল ঢাবির ‌‘ভয়েস অ…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081