মেসির সাথে রামোসেরও আজ শেষ ম্যাচ

০৩ জুন ২০২৩, ১২:০৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
সার্জিও রামোসও অকস্মাৎ পিএসজি  থেকে বিদায়ের ঘোষণা দিলেন

সার্জিও রামোসও অকস্মাৎ পিএসজি থেকে বিদায়ের ঘোষণা দিলেন © ফাইল ছবি

মেসির পর হঠাৎ করেই পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন সার্জিও রামোসও। ফলে আজ শনিবারই (৩ জুন) পিএসজিতে লিওনেল মেসির পাশাপাশি শেষ ম্যাচ হতে যাচ্ছে এটি। বৃহস্পতিবার রাতে কোচ ক্রিস্টোফে গাল্টিয়ের মেসির শেষ ম্যাচের খবর জানিয়ে দিয়েছেন। এরপর আরেক পিএসজির তারকা সার্জিও রামোসও টুইটারে অকস্মাৎ বিদায়ের ঘোষণা দিলেন।

৩৭ বছর বয়সী রামোস পিএসজির হয়ে ৫৭টি ম্যাচ খেলেছেন। ২০২১ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদ থেকে ফরাসি লিগে যোগ দিয়েছিলেন। পিএসজির হয়ে তিনি দুটি লিগ শিরোপা জিতেছেন।

তবে, ক্লাব ক্যারিয়ারে তার মূল সময়টা কেটেছে রিয়াল মাদ্রিদে। ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ১৬ বছর কাটিয়েছেন রিয়ালে। জিতেছেন পাঁচটি লা লিগা শিরোপা এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি।

সাবেক এই রিয়াল ডিফেন্ডার জানিয়েছেন, চলতি মৌসুমে অর্থাৎ শনিবার ক্লেমন্টের বিপক্ষে ম্যাচটিই হবে পিএসজিতে তার শেষ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই বিষয়টি জানিয়েছেন রামোস। শুক্রবার তিনি লিখেছেন, ‘আগামীকাল আমার জন্য বিশেষ দিন। কারণ কাল আমি আমার জীবনের একটি অধ্যায়কে বিদায় বলব, বিদায় পিএসজি।’

স্পেনের জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার রামোস। দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ এবং দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9