ঢাকা বিশ্ববিদ্যালয়

পাবলিক এডমিনিস্ট্রেশন প্রিমিয়ার লীগে ৫১ ব্যাচকে হারিয়ে জয়ী ৪৭ ব্যাচ

৩১ মে ২০২৩, ০৮:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক এডমিনিস্ট্রেশন প্রিমিয়ার লীগে অভিজ্ঞতার কাছে তারুণ্যের হার হয়েছে। খেলার শেষ ওভারে ৬ রানে জয় পেয়েছে লোকপ্রশাসন বিভাগের ৪৭তম ব্যাচ। ব্যক্তিগত ২৫ রান ও দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হন ৪৭তম ব্যাচের জগবন্ধু রায়।

আজ বুধবার (৩১ মে) দুপুরে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মাঠে শুরু হওয়া আন্তঃবিভাগীয় টুর্নামেন্টের ফাইনালে  ভাইকিংস-৫১ (৫১তম ব্যাচ)-কে মাত্র ৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ৪৭তম ব্যাচ। খেলার আয়োজক কমিটি হিসেবে দায়িত্বে ছিলো লোক প্রশাসন ব্যাচ-৫০। খেলার ট্রফি ও প্রাইজমানি আলাদা একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে প্রদান করা হবে বলে জানানো হয়।

খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুইটি উইকেট হারালে চাপে পড়ে যায় ব্যাচ-৪৭। কিন্তু তৃতীয় উইকেটে শাকিল দুর্দান্ত ব্যাটিংয়ে ১টি ছক্কা ও ৬টি চারে মোট ৩৪ রান করলে আবারও চালকের আসনে বসে তারা। ৯ম ওভারে শাকিল রানআউট হলে চাপ বাড়ে। পরবর্তীতে বাঁধনের ৩ উইকেটে ও বন্ধনের দুই উইকেটে এক ওভার হাতে রেখেই ১০৪ রানে অলআউট হয় ব্যাচ-৪৭।

মাত্র ১০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই রান খরার কারণে হোঁচট খায় ব্যাচ-৫১। রান খরার মাঝে অধিনায়ক হেলালুর রহমান ৫ রানে ও নাজমুল আলিফ ২ রানে আউট হলে চাপটা দ্বিগুণ হয়। মাঝে শরিফ হাসান বন্ধনের ও খালিদ হাসানের অসাধারণ নৈপুণ্যে চাপ মুক্তি হলেও শেষ রক্ষা হয়নি। কিপারের কাছে ক্যাচ তুলে বন্ধন ও খালিদ রান আউট হলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা নূর আমিন মোল্লা থাকায় খেলার হাল ধরা ছিলো ৫১তম ব্যাচের হাতেই। কিন্তু ইনসাইড আউট হয়ে নূর আমিন সাজঘরে ফিরলে শেষ ওভারে মাত্র ৮ রান করতে ব্যার্থ হয় ব্যাচ-৫১। ব্যাক্তিগত শেষ দুই ওভারে মাত্র চার রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক হন ৪৭তম ব্যাচের জগবন্ধু। 

এর আগে ৬ টি দলের টুর্নামেন্টে ব্যাচ-৪৯ ও ব্যাচ-৫০ কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ব্যাচ-৪৭, ৪৮, ৫১ ও ৫২। ১ম সেমিফাইনালে ৫২ ব্যাচের দেয়া ১৩৭ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে শেষ ওভারে ১২ প্রয়োজন হলে খালিদ হাসানের তিনটি চারে শেষ বলে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করে ব্যাচ-৫১। দ্বিতীয় সেমিফাইনালে ব্যাচ-৪৭ ও ৪৮ এর খেলায় কিছুটা বিতর্ক সৃষ্টি হলে খেলা বাতিল হয়। পরবর্তী দিন পুনরায় খেলা নির্ধারণ করা হলে ব্যাচ-৪৮ মাঠে উপস্থিত না হওয়ায় ৪৭ ব্যাচকে জয়ী ঘোষণা করে কমিটি। 

টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে থাকা লোক প্রশাসন বিভাগের প্রভাষক মারুফ হাসান রুমী বলেন, অভিনন্দন ব্যাচ-৪৭ কে খেলায় জয়ী হবার জন্য। অপরদিকে ব্যাচ-৫১ অসাধারণ খেলেও হেরেছে, তারাদেরও অভিনন্দন জানাই। মূলত খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। এক দল জিতবে এক দল হারবে। কিন্তু প্রকৃতপক্ষে জয়টা লোক প্রশাসন বিভাগেরই। আমরা একটা পরিবার, যেই জিতুক এই পরিবার জিতেছে। খেলায় অংশগ্রহণ করা প্রতিটি খেলোয়াড় এবং সবচেয়ে কঠিন পরিশ্রম করা অর্গানাইজিং কমিটি ৫০তম ব্যাচকে অভিনন্দন জানাই।

রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
জীবন বিমা করপোরেশনে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন …
  • ১৮ মে ২০২৬
স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081