আফগানিস্তান সিরিজে ২৬ জনের দলেও নেই মাহমুদউল্লাহ

২৯ মে ২০২৩, ০১:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আফগানিস্তান সিরিজে ২৬ জনের দলেও নেই মাহমুদউল্লাহ

আফগানিস্তান সিরিজে ২৬ জনের দলেও নেই মাহমুদউল্লাহ © সংগৃহীত

আগামী ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান। এই সিরিজ সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে আসন্ন সিরিজ দিয়ে তার ফেরার গুঞ্জন ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। তিন সংস্করণের সিরিজের জন্য টিম ম্যানেজমেন্টকে ২৬ জনের একটা দল দেওয়া হয়েছে। তবে প্রি সিরিজ ক্যাম্পেও নেই মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

মূলত পবিত্র হজ পালনের জন্য বিসিবি থেকে ছুটি নিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ২২ জুন হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। হজ পালন শেষে ৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। 

গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ওয়ানডে দলে জায়গা হারান মাহমুদউল্লাহ, এর আগে টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে বাদ দেওয়ার কারণ হিসেবে বিশ্রাম শব্দটি ব্যবহার করা হলেও পরে ইংল্যান্ডে গিয়ে আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজেও তাকে রাখা হয়নি।

সোমবার (২৯ মে) আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল টাইগারদের। কিন্তু স্কোয়াডের সবাই এদিন অনুশীলনে আসেননি। তবে সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন কাজ করতে দেখা গেছে এবাদত হোসেন, তাইজুল ইসলামদের।

আরও পড়ুন: আইপিএল ফাইনাল: আজও ম্যাচ মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন হবেন কারা

এই অনুশীলনে অবশ্য মাহমুদউল্লাহর থাকার কথা ছিল না। কারণ তাকে এই ক্যাম্পে ডাকা হয়নি। বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, না (স্কোয়াডে নেই), থাকলে তো দেখতেন।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9