৩৪ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ‘বোলার’ অ্যাবট

২৭ মে ২০২৩, ০২:৫০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
শন অ্যাবট

শন অ্যাবট © ফাইল ছবি

৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন অজি ক্রিকেটার শন অ্যাবট। মূলত পেস বোলার হিসেবেই পরিচয় শট অ্যাবটের। টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ইনিংস ৪১ রানের। অথচ টি-টোয়েন্টি ব্লাস্টে সেই ব্যাট হাতেই ইতিহাস গড়েলেন এই অজি ক্রিকেট তারকা। এর আগে ২০০৪ সালে কেন্টের জার্সিতে ৩৪ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন প্রয়াত অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। খবর দ্যা গার্ডিয়ানস

মূলত পেস বোলার হিসেবেই পরিচয় শন অ্যাবটের। এদিন সেঞ্চুরির পর ১১০ রানে অপরাজিত থাকেন অ্যাবট। ৪১ বলের ইনিংসটি ১১ ছক্কায় সাজানো। এর মধ্যে ১৭তম ওভারে কেন রিচার্ডসনের ছয় বলে নেন ৩০ রান। এরপর মাইকেল হোগানের বলে পর পর দুই ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন অ্যাবট।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অবশ্য এখনও ক্রিস গেইলের দখলে। ক্যারিবীয় ব্যাটিং দানব আইপিএলে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনও এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। এছাড়া ৩২ বলে সেঞ্চুরির কীর্তি রয়েছে ভারতীয় ব্যাটার ঋশভ পন্থ এবং সাউথ আফ্রিকার ব্যাটার উইহান লুবের ৩৩ বলে সেঞ্চুরি রয়েছে।

অ্যাবটের টর্নেডোতে ভর করে ৫ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে স্বাগতিক সারে। জবাবে ড্যানিয়েল বেল-ড্রামন্ড এবং তাওয়ান্ডা মুয়েয়ের ওপেনিং জুটিতেই ১০৮ রান তুলে ফেলে কেন্ট। কিন্তু শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তুলতে পারে সফরকারীরা।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9