গোল উদযাপনে রোনালদোর সেজদার ভিডিও ভাইরাল

২৪ মে ২০২৩, ১১:২০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
গোল উদযাপনে রোনালদোর সেজদার ভিডিও ভাইরাল

গোল উদযাপনে রোনালদোর সেজদার ভিডিও ভাইরাল © সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো জাদুকরী ফুটবল উপহার দিয়ে জয় করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের মন। এবার গোল উদযাপনের সময় সতীর্থদের মাঝখানের ফাঁকা জায়গায় সেজদাহ দিয়ে জয় করলেন ভক্তদের মন। প্রথমার্ধের শেষ দিক পর্যন্ত দুই গোলে পিছিয়ে আল নাসর। সৌদি প্রো লিগের তৃতীয় দল আল শাবাবের কাছে হারের শঙ্কা উড়িয়ে বিরতির আগেই ঘুরে দাঁড়ানোর আভাস দেয় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ২-২ গোলে সমতা ফেরায়। পরে জয়সূচক গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

মঙ্গলবার (২৩ মে) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে খেলতে নেমে পিছিয়ে পড়া আল-নাসর দুর্দান্ত কামব্যাকের দৃশ্য উপহার দিয়েছে। দুই গোল হজম করে তারা একে একে তিনটি গোলে নিশ্চিত করেছে জয়। এদিন আল-শাবাবের ডি-বক্সের মাথা থেকে দূরপাল্লার শটে দারুণ গোল পেয়েছেন রোনালদো। এই জয়ে আল-ইত্তিহাদের সঙ্গে আল-নাসর শিরোপার লড়াই জমিয়ে তুলেছে।

প্রথমার্ধে লুইজ গুস্তাভোর বক্সের মধ্যে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় আল শাবাব। গনসালো গুয়াঙ্কো স্পট থেকে অগাস্টিন রোসিকে পরাস্ত করেন। ৪০তম মিনিটে বক্সের প্রান্ত থেকে নিচু কোনাকুনি শটে বাঁ দিক দিয়ে জোড়া গোল পূর্ণ করেন এই আর্জেন্টাইন। ৪৪তম মিনিটে একটি গোল শোধ দেন অ্যান্ডারসন তালিস্কা। মৌসুমের ষষ্ঠ গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিরতিতে ২-১ গোলে পিছিয়ে ছিল আল নাসর। 

আব্দুলরহমান ঘারিব ৫১তম মিনিটে ছয় গজ দূর থেকে দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান। তারপর রোনালদোর জাদু। গুস্তাভোর পাস থেকে বল নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ থেকে ডানদিকে এগিয়ে যান। তারপর ছোট ডিবক্সের পাশ থেকে ড্রাইভ করে জাল কাঁপান ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। ৫৯তম মিনিটে অদম্য শটে ১৪তম লিগ গোল করেন পর্তুগিজ তারকা।

ওই গোল গড়ে দেয় পার্থক্য। এই জয়ে লিগে ট্রফি জয়ের আশা বাঁচিয়ে রাখলো আল নাসর। মৌসুমের ২ ম্যাচ হাতে রেখে শীর্ষস্থান থেকে তিন পয়েন্ট পেছনে তারা। 

আরও পড়ুন: পেশাদার ফুটবলে যোগ দিতে পড়ালেখা ছাড়েন রোনালদো

গোলের পর চিরচেনা ‘সিইইউ’ উদযাপন করেন রোনালদো। এরপরই অবাক করা দৃশ্য। সতীর্থরা যখন তাকে ঘিরে ধরে উল্লাস করছিলেন, তখন হঠাৎ সিজদা করে ক্লাবের মুসলমান সতীর্থদের তিনি চমকে দেন। অথচ মাসখানেক আগেও ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময় ঊরুসন্ধিতে হাত দিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। যার রেশ ধরে তাকে সৌদি আরব থেকে তাড়িয়ে দেওয়ারও দাবি উঠেছিল। তবে দর্শকদের মন জয় করতে শুরু করেছেন তারকা ফরোয়ার্ড। 

56db5a5e-76ab-4f4b-81d9-b189ed72f80d

এই জয়ে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আল নাসর। সমান ম্যাচে ৬৬ পয়েন্টে নিয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে আল-ইত্তিহাদ। শিরোপা জিততে হলে ম্যাচ জয়ের পাশাপাশি ভাগ্যের আশায় থাকতে হবে রোনালদোদের।পরের ম্যাচে আল ইতিহাদ আল ফেইহাকে হারালেই তাদের পয়েন্ট হবে ৬৯।

আর তাতে এক ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা উঠবে আল ইতিহাদের ঘরে। কারণ, বাকি থাকা দুই ম্যাচেই যদি আল নাসর জয় পায়, তাহলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬৯। কিন্তু লিগে আল নাসরের সঙ্গে হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা জিতবে আল ইতিহাদ।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9