আইসিসির পুরস্কার পেলেন সাকিব

১১ মে ২০২৩, ০৯:২৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
আইসিসির পুরস্কার হাতে সাকিব

আইসিসির পুরস্কার হাতে সাকিব © সংগৃহীত

ব্যাটে-বলে গত মার্চ মাসটা দারুণ কেটেছে সাকিব আল হাসানের। প্রতিদান হিসাবে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন। তবে এপ্রিল মাসে ঘোষিত এই পুরস্কার তখন হাতে পাননি সাকিব। তবে শেষ পর্যন্ত সেই পুরস্কার নিজ হাতে বুঝে পেলেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

বুধবার (১০ মে) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিবের হাতে পুরস্কারের একটি ছবি প্রকাশ করেন।

সাকিবের সঙ্গে মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার আসিফ খান। এই দুই ক্রিকেটারকে পেছনে ফেলে মাসসেরা নির্বাচিত হন সাকিব।

মাসসেরা হয়ে সাকিব জানান, পুরস্কারটি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন। এমন পুরস্কারকে ভালো খেলার স্বীকৃতি বলে মানছেন সাকিব।

মার্চে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দারুণ দাপুটে সিরিজ খেলেছে বাংলাদেশ। যার নেপথ্য কারিগর অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। টাইগারদের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের দিনেও খেলেছেন ৭১ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস। এ ছাড়া চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল যে ৮ দল

ওয়ানডে সিরিজে দলগত প্রত্যাশা পূরণ না হলেও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো জস বাটলারদের হোয়াইটওয়াশ করে টিম টাইগার্স।

ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে পাঁচ উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছেন সাকিব। গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট দখলে রয়েছে সাকিবের।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9