টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে নেই মুস্তাফিজ

০৯ মে ২০২৩, ০৩:২৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

ঘরের মাঠের ওয়ানডে সিরিজে আয়ার‌ল্যান্ডকে হারানোর পর আবারও চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি আয়ারল্যান্ড ও বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচটি শুরু হচ্ছে বিকেল সাড়ে ৩টায়। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের দল থেকে আছে দুটি পরিবর্তন। চোটের কারণে এ সিরিজে নেই তাসকিন আহমেদ। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও মুস্তাফিজ। একাদশে জায়গা পেয়েছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। 

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামী আম ‘হাকুগিন নো তাইয়ো’, একটির দাম ২৫ হাজার।

এদিকে আয়ারল্যান্ড দলে ফিরেছেন জশ লিটল। আইপিএল খেলার কারণে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছুটিতে ছিলেন তিনি। এছাড়া বাকি দল অপরিবর্তনীয় রয়েছে।

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9