একাই তিন পুরস্কার পেলেন মেসি

২৩ এপ্রিল ২০২৩, ১০:৪০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ফটো

রেকর্ড আর প্রাপ্তির খাতায় নতুন অধ্যায় যুক্ত করেই চলেছেন লিওনেল মেসি। এবার একাই তিন পুরস্কার জিতে নিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক। 

মেসিকে আইএফএফএইচএসের ২০২২ সালের সেরা ফুটবলারের পুরস্কার, সেরা প্লে মেকারের পুরস্কার ও বিশ্বের সেরা আন্তর্জাতিক গোলদাতার পুরস্কার দেওয়া হয়েছে।

আইএফএফএইচএসের পুরস্কার জয়ে মেসি সবার চেয়ে এগিয়ে। ২০১১ সাল থেকে ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

মেসি নতুন তিন পুরস্কারের ছবি ইনস্টাগ্রামে দিয়ে লিখেছেন, ‘২০২২ সালের পারফরম্যান্সের জন্য ইন্টারন্যাশনাল ফুটবল হিস্টোরি এন্ড স্ট্যাটিসটিকস ফেডারেশনের থেকে তিনটি পুরস্কার পাওয়া বিশেষ সম্মানের, আপনাদের ধন্যবাদ।’ 

গত বছর কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষা ফুরায় আর্জেন্টিনার। প্রথমবারের মতো মেসির হাতে ওঠে বিশ্বকাপ শিরোপা। এর পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নেন মেসি। এরপর গত ফেব্রুয়ারিতে পেয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি।

বিয়ের সংবাদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে স্বামীর ছবি শেয়ার করলেন ল…
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence