অনূর্ধ্ব-১৭ দল

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ কাল

২২ এপ্রিল ২০২৩, ০৮:৩৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ কাল

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ কাল © সংগৃহীত

ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াই মানেই কোটি কোটি দর্শকদের কাছে বিশেষ একটা মুহূর্ত। এই সময় দুই দলের ফুটবলাররা কেউ কাউকে মাঠে যেমন ছাড় দিয়ে কথা বলেন না, ঠিক তেমনি দর্শকরাও প্রতিপক্ষের সমর্থকদের দুয়োধ্বনি দিতে ভুল করেন না।

এবার পুনরায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। ইকুয়েডরে চলমান অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের শেষ দিন মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

আগামীকাল ২৩ এপ্রিল (রবিবার) বাংলাদেশ সময় ভোর ৬টায় ইকুয়েডরের মাঠ রদ্রিগো পাজ দেলগাদোতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা এই ম্যাচটি পরিণত হতে পারে শিরোপা নির্ধারণের ম্যাচ হিসেবেও।

অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম এই আসর এবার বসেছে ইকুয়েডরে। টুর্নামেন্টিতে প্রতিবারের মতো এবারও অংশ নিয়েছে ১০টি দল। যেখানে পাঁচটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে গ্রুপ পর্বের ম্যাচগুলো।

গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’ থেকে সেরা ছয়টি দল ফাইনাল রাউন্ডে উঠেছে। গ্রুপ এ’তে ছিল ইকুয়েডর, ব্রাজিল, চিলি, উরুগুয়ে ও কলম্বিয়া। এর মধ্যে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ব্রাজিল, ৭ পয়েন্ট নিয়ে চিলি ও ৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডর। অন্যদিকে গ্রুপ বি থেকে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। অপর দুইটি দল হলো, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা।

ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence