আইপিএলের অভিষেকে মাত্র ৪ রানেই বিদায় লিটনের

২০ এপ্রিল ২০২৩, ০৯:২২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
লিটন কুমার দাস

লিটন কুমার দাস © সংগৃহীত

আইপিএলের ১৬তম আসরের ২৮তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস। এই দল দুটিতে রয়েছেন বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার লিটন কুমার দাস ও মোস্তাফিজুর রহমান। আজ এ ম্যাচের শুরুতে নান্দনিক কাভার ড্রাইভে চার মেরে দারুণ শুরু করেছিলেন লিটন দাস। কিন্তু সকালের সূর্য সবসময় দিনের পূর্বাভাস দেয় না।

লিটনের বেলায়ও হলো তেমনই। আইপিএলে অভিষেক ম্যাচে সেই চার রানেই বিদায় নিতে হলো বাংলাদেশের এই ব্যাটারকে। অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে আগে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি ক্যাপিটালস।

এদিন চার পরিবর্তন নিয়ে মাঠে নামে কলকাতা। বদল আসে ওপেনিংয়ে। ইংলিশ ওপেনার জেসন রয়ের সঙ্গে ওপেন করতে নামেন লিটন। প্রথম ওভারে স্ট্রাইক প্রান্তে ছিলেন রয়। প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি তিনি। তৃতীয় বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে আসেন লিটন। প্রথম বলেই কাভার ড্রাইভে ইশান্ত শর্মার ডেলিভারিকে বাউন্ডারি ছাড়া করেন ডানহাতি এই ব্যাটার। পরের দুই বল থেকে অবশ্য রান নিতে পারেননি।

দ্বিতীয় ওভারে শেষ বলে ফের স্ট্রাইক পান লিটন। কিন্তু এবার নিজের উইকেটই উপহার দিয়ে আসেন তিনি। মুকেশ শর্মার করা শর্ট ডেলিভারিটি অনেকটা বাইরেই ছিল লিটনের। চাইলে ছেড়ে দিতে পারতেন। কিন্তু পুল করতে গিয়ে বিপদ ডেকে আনেন এই ওপেনার। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্কয়ার লেগে থাকা ললিত যাদবের হাতে। তাই ৪ বলে ৪ রান করেই ফিরতে লিটনকে। এমন সংগ্রহের পর নিজের অভিষেক ম্যাচটা হয়তো ভুলেই যেতে চাইবেন তিনি।

এর আগে গত ৯ এপ্রিল বিকালের ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেদিন সন্ধ্যার পর ভারতে গিয়ে পৌঁছান লিটন দাস। 

লিটন কলকাতায় পৌঁছার পর গত ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় কেকেআর। বাংলাদেশের আইপিএল ভক্তরা ধারণা করেছিলেন হায়দরাবাদের বিপক্ষে খেলবেন লিটন। কিন্তু সেই ম্যাচে তাকে মাঠে নামায়নি কেকেআর। 

নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9