জিসিএল শুরুর ৬৪ দিন আগে ৬৪ স্কয়ার বিশিষ্ট লোগো উন্মোচন 

২০ এপ্রিল ২০২৩, ০৬:১৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
জিসিএল শুরুর ৬৪ দিন আগে ৬৪ স্কয়ার বিশিষ্ট লোগো উন্মোচন 

জিসিএল শুরুর ৬৪ দিন আগে ৬৪ স্কয়ার বিশিষ্ট লোগো উন্মোচন  © টিডিসি ফটো

প্রথমবারের মতো ফিদে ও টেক মাহিন্দ্রার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে গ্লোবাল চেজ লিগ (জিসিএল)। টুর্নামেন্টটি শুরুর ৬৪ দিন ৬৪ স্কয়ার বিশিষ্ট লোগো উন্মোচিত হয়েছে। গতকাল বুধবার অফিসিয়াল লোগো উন্মোচন করেছে জিসিএল।

দাবা বোর্ডের আদলে তৈরি এই লোগোটি ৬৪ স্কয়ার বিশিষ্ট। দাবার জগতে ৬৪ সংখ্যাটি বেশ পরিচিত। আগামী ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ও প্রথমবারের মতো লিগ স্টাইলের দাবা প্রতিযোগিতা জিসিএল। 

জিসিএলের প্রথম আসরে ৬টি করে দল অংশ নেবে। প্রতিটি দল ৬ জন করে খেলোয়াড় খেলবে। এর মধ্যে সর্বনিম্ন ২ জন নারী খেলোয়াড় এবং প্রতি দল ১ জন আইকন খেলোয়াড় থাকবে।

প্রতিটি দল টুর্নামেন্টের ছয়টি বোর্ডে র্যাপিড ফরম্যাটে ১০টি করে ম্যাচ খেলবে। জিসিএলের মেন্টর রয়েছেন পাঁচ বারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।  

লোগো নিয়ে উচ্ছ্বসিত বিশ্বনাথন আনন্দ বলেন, ‘আমরা টুর্নামেন্ট শুরুর কাছাকাছি আসার সাথে সাথে আমাদের সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হতে দেখছি। টুর্নামেন্টের জন্য আমাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তার প্রতিফলন হলো জিসিএল লোগো। আমরা আশা করি ভক্তরা আমাদের এখানে তৈরি ধারণা এবং থিম পছন্দ করবে।’ 

‘জিসিএলের প্রাথমিক উদ্দেশ্য হল বিশ্বব্যাপী দাবা খেলার প্রচার করা এবং এটিকে জনসাধারণের কাছে দৃষ্টিনন্দন করে তোলা’-আরও যোগ করেন বিশ্বনাথন আনন্দ।

নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9