অবশেষে দিল্লির একাদশে মুস্তাফিজুর

১১ এপ্রিল ২০২৩, ০৭:৪২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান © সংগৃহীত

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের একাদশে অবশেষে জায়গা পেয়েছেন বাংলাদেশের জাতীয় দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। রাইলি রুশোকে বাদ দিয়ে মুস্তাফিজকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

চলতি আইপিএলে মুস্তাফিজুর রহমানকে না খেলা তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি দিল্লি। একই অবস্থা মুম্বাইয়েরও, তিন ম্যাচের প্রতিটিতেই হেরেছে তারা। তাই দুই দলই আজ মঙ্গলবার নামছে প্রথম জয়ের লক্ষ্যে।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর বাঁহাতি এই পেসারকে ভাড়া করা বিমানে করে উড়িয়ে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু প্রথম তিন ম্যাচের একটিতেও সুযোগ দেওয়া হয়নি মুস্তাফিজুরকে।

নিজেদের প্রথম ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানে হারে দিল্লি। দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্স তাদের হারায় ৬ উইকেটে। তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৫৭ রানে হেরে পরাজয়ের হ্যাটট্রিক করে দলটি। ঘরের মাঠ অরুন জেটলি স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচটি খেলতে নেমেছে তারা।

আইপিএলের গত আসরে দিল্লির হয়ে ৮ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর। নিজের জায়গা ধরে রাখতে দারুণ পারফরম্যান্সই উপহার দিতে হবে তাকে।

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১২ জনকে চাকরি দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে, কালচারাল ও মিডিয়া লীগের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9