আফিফ-সোহানকে ছাড়াই টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের

২২ মার্চ ২০২৩, ০৪:১২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
আফিফ-সোহান

আফিফ-সোহান © সংগৃহীত

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আফিফ-সোহনকে ছাড়াই ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বুধবার (২২ মার্চ) দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। 

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে হুট করে তৃতীয় ম্যচের আগে দল থেকে বাদ দেওয়া হয় আফিফ হোসেনকে। সে ধারায় এবার টি-টোয়েন্টি স্কোয়াড থেকেও বাদ পড়েছেন তিনি। বাদ পড়েছেন উইকেট-কিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

অন্যদিকে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে দলে থাকা তানভীর ইসলাম এবং রেজাউর রহমান রাজাও আইরিশদের বিপক্ষে ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক ও রিশাদ হোসেন।

আরও পড়ুন: কমছে হজের খরচ, ২৭ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি।

বৃহস্পতিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নামবে। এরপর টি-২০ দলের ক্রিকেটাররা যাবে চট্টগ্রামে। সেখানে ২৭ মার্চ সিরিজের প্রথম এবং ২৯ ও ৩১ মার্চ সিরিজের শেষ দুই টি-২০ খেলবে।

বাংলাদেশের টি-২০ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন ও জাকের আলী অনিক।

ঝালকাঠিতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বৃষ্টিতে ভিজে …
  • ১০ আগস্ট ২০২৬
জামিন পেলেন এমপি গাজী নজরুল
  • ১০ আগস্ট ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬