অস্ট্রেলিয়ার স্পিনের সামনে ১০৯ রানে অলআউট ভারত

০১ মার্চ ২০২৩, ০২:৪১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট ভারত

প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট ভারত © সংগৃহীত

ইন্দোরে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান স্পিন ঘূর্ণি সহ্য করতে পারেনি রোহিত শর্মার দল। যার ফলে মাত্র ৩৩.২ ওভার ব্যাট করে ১০৯ রান তুলতেই অলআউট হয়ে গেল ভারত। অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাথু কুহনিম্যান একাই নিয়েছেন ৫ উইকেট।

 আজ বুধবার (১ মার্চ) থেকে শুরু হয়েঝে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 

দিনের শুরুটা ভালো করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। তবে ব্যক্তিগত ১২ রানে আউট হন রোহিত। লোকেশ রাহুলের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া শুভমান গিলও (২১) সুবিধা করতে পারেননি। এরপর দ্রুত সাজঘরে ফেরেন চেতেশ্বর পুজারা (১), (রবীন্দ্র জাদেজা (৪) এবং শ্রেয়াস আইয়ার (০)।

dhakapost

৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বিরাট কোহলি ও শ্রীকর ভারত। কিন্তু কোহলি ২২ ও ভারত ১৭ রানে আউট হন। লাঞ্চ বিরতির পর সাজঘরে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন (৬)। মোহাম্মদ শামির পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া উমেশ যাদবের মারমুখি ব্যাটিংয়ে একশ রানের কোটা পার করে ভারত। ১৩ বলে ১৭ রান করেন।

আরও পড়ুন: সাত বছর পর আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবে বাংলাদেশ

রোহিতের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছেন ভারতের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার দুই স্পিনার ম্যাথিউ কুহনিম্যান ও নাথান লায়নের ঘূর্ণিতে মধ্যাহ্ন বিরতির পর পরই ৩৩.২ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়েছে ভারতীয়রা।

অস্ট্রেলিয়ার কুহনিম্যান ৯ ওভার বল করে ২ মেডেনসহ ১৬ রান দিয়ে নেন ৫টি উইকেট। নাথান লায়ন ১১.২ ওভার বল করে ২ মেডেনসহ ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। একটি উইকেট নেন টড মারফি। ভারতের অন্য উইকেটটি যায় রান আউটের খাতে।

মানুষের জীবদ্দশায় ক্যানসারের চিকিৎসা খুঁজে বের করবে এআই
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ২০,…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9