মেসির এক গোলের অপেক্ষা

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

আর মাত্র এক গোল করলেই আরেকটি মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। এই এক গোল করলেই পেশাদার ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারের ৭০০ গোলের মালিক হবেন দুই বিশ্বকাপের সেরা এই ফুটবলার।

মেসির আগে একমাত্র খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনায় কাটানো মেসি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে কাতালান জায়ান্টদের জার্সি গায়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। ২০২১ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর মেসি ৬১ ম্যাচে করেছেন ২৭ গোল। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে সর্বমোট ৮৩৯ ম্যাচে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯।

আগামী সপ্তাহে পিএসজি লিগ ওয়ানে মার্সেইর মোকাবেলা করবে। আর সেই ম্যাচেই মেসি ক্যারিয়ারের অন্যতম দারুণ এই মাইলফলক স্পর্শ করার জন্য মুখিয়ে আছেন। এই ম্যাচে মেসি যদি গোল করতে পারেন তবে ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। 

ট্যাগ: ফুটবল
নেত্রকোনার পুত্রবধূ হলেন লন্ডনের কাউন্সিলর
  • ১৯ মে ২০২৬
নেইমারকে দলে রাখার কারণ জানালেন কোচ
  • ১৯ মে ২০২৬
যে ৫ খাবার গরম করে খেলেই বাড়ে লিভার ক্যান্সারের ঝুঁকি
  • ১৯ মে ২০২৬
আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা কবে, যা জানা গেল
  • ১৯ মে ২০২৬
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিল ডান হাত
  • ১৯ মে ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081