পিরোজপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭ জুন ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:২৩ PM
গ্রেপ্তার মো. লিমন হাওলাদার জিহাদ ও মো. রুবেল মিয়া

গ্রেপ্তার মো. লিমন হাওলাদার জিহাদ ও মো. রুবেল মিয়া © সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে ৪৮০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে স্থানীয় লোকজন আটক পুলিশে সোপর্দ করেছে। সোমবার (১৬ জুন) রাতে উপজেলার শ্রীরামকাঠি ফেরিঘাট এলাকায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার শিকারপুর গ্রামের মো. টিপু হাওলাদারের ছেলে মো. লিমন হাওলাদার জিহাদ (২১) ও নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামে মো. চান মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে শ্রীরামকাঠি বন্দর বাজার এলাকার মাসুম ও আরিফের নেতৃত্বে স্থানীয় লোকজন তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪৮০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে নাজিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে আটক করেন। পরে এসআই সরোয়ার ও রহমতের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুজনকে গ্রেপ্তার করে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9