চাঁদপুর মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

১৭ জুন ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০১:৪৫ PM
শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে

শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে © টিডিসি

চাঁদপুর মেডিকেল কলেজের (চাঁমেক) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

এর আগে বেলা সাড়ে ৯টায় সারা দেশে একযোগে অনলাইনে নবীনবরণ ২০২৫ উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন চাঁদপুর মেডিকেল কলেজেরে অধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহা নাজনিন। স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. মো. জামাল সালেহ উদ্দিন, সম্মিলিত পেশাজীবী সংগঠনের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক ডা. জাহাঙ্গীর খান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিরা। পরে কলেজ অধ্যক্ষ তাদের শপথ বাক্য পাঠ করান। এ ছাড়া কলেজের শিক্ষক ও অভিভাবকরা শুভেচ্ছা বক্তব্য দেন। কলেজের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে তাদের পরিচয় তুলে ধরেন।

আরও পড়ুন: বিএড স্কেল-বঞ্চিত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা

উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ জানান, এই কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪৯জন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪৮ জন, ২০২১-২২ শিক্ষাবর্ষে ৫০জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫০ জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৭৫ জন এবং সবশের্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৭৫ শিক্ষার্থী ভর্তি হয়।

এ ছাড়া দেশের নতুন ৬টি মেডিকেল কলেজের মধ্যে শুধু চাঁদপুর মেডিকেলে বিদেশি ৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুজন ফিলিস্তিনি এবং একজন পাকিস্তানি।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9