বিএড স্কেল-বঞ্চিত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা

১৭ জুন ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৩:৩৬ PM
বিএড স্কেল-বঞ্চিত শিক্ষকদের সঙ্গে কথা বলছে পুলিশ

বিএড স্কেল-বঞ্চিত শিক্ষকদের সঙ্গে কথা বলছে পুলিশ © টিডিসি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে বিএড স্কেল-বঞ্চিত শিক্ষকদের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের দাবি, মাউশি ভবন এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার পুলিশ ইন্সপেক্টর (পিআই) মো. জয়নাল আবেদিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। সচিবালয় এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় তাদের সরিয়ে দেওয়া  হয়েছে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মাউশি ভবনের ১ নম্বর গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেন তারা। 

মানববন্ধনে রাবেয়া নামের এক শিক্ষক বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা নিজ জেলা থেকে প্রায় ৪০০-৫০০ কিলোমিটার দূরের স্কুলে ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০) টাকা বেতনে চাকরি করে থাকেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার করছেন শিক্ষকরা।

আরও পড়ুন: বিলম্ব ফি’সহ এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এমপিও নীতিমালা অনুযায়ী, বিএড করলে ১০ম গ্রেডে (১৬ হাজার) বেতনে উন্নীত হওয়ার কথা। কিন্তু বিএড ডিগ্রি অর্জন করতে গেলে স্কুল থেকে তিন বছরের আগে ছুটি পাওয়া যায় না। আবার বিএড ডিগ্রি এক বছরের কোর্স হলেও শেষ করতে দুই বছরের বেশি সময় লেগে যায়, অর্থাৎ বিএড ডিগ্রির জন্য শিক্ষকদের পাঁচ বছর অপেক্ষা করতে হয়।

রাবেয়া জানান, ২০২৩ সালে বিএড ভর্তি হন শিক্ষকরা এবং পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত বছরের ডিসেম্বর মাসে। পরে চলতি বছরের শুরুর দিকে সার্টিফিকেট হাতে পান শিক্ষকরা। বিএড স্কেলের জন্য আবেদন করা হয়, কিন্তু সব ফাইল ডিডি, ডিও থেকে এমনকি সম্পন হওয়া ফাইল বাতিল হয়ে যায় শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠির মাধ্যমে (সংযুক্তি)।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের কোটা যাচাইয়ে আজ সাক্ষাৎকার

লিখিত বক্তব্যে রাবেয়া আরও বলেন, চলতি বছরের ২১ জানুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ে চিঠিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২৩ বিএড কলেজের বাইরে কোনো বিএড স্কেল পাবেন না শিক্ষকরা। কিন্তু মাদ্রা ও কারিগরি শিক্ষা বোর্ডে এখনো বিএড স্কেল দেওয়া হচ্ছে।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9