ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের কোটা যাচাইয়ে আজ সাক্ষাৎকার

১৭ জুন ২০২৫, ০৯:১০ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ১০:১৭ AM
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির কোটা যাচাই-বাছাইয়ের জন্য সাক্ষাৎকার নেওয়া হবে আজ মঙ্গলবার (১৭ জুন)। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (ব্যবসায় শিক্ষা ইউনিট) প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজনেস স্টাডিজ অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের সকল শাখায় অন্তর্ভুক্ত বিভাগসমূহের ভর্তিচ্ছু সব কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই নিমিত্তে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের ডিন অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হচ্ছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ধাপে এ সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে পরবর্তীতে তা বিবেচনা করা হবে না। সাক্ষাৎকারের সময় যা আনতে হবে-
১. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।

২. অনলাইনের মাধ্যমে ডাউনলোডকৃত আবেদনকারীর তথ্য ও Subject Choice Form-এর শিক্ষার্থীর (মোবাইল নম্বরসহ) স্বাক্ষরিত এক কপি।

৩. এস.এস.সি ও এইচ.এস.সি. পরীক্ষার গ্রেডশিটের ফটোকপি।

৪. মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটে নতুন বিষয় মনোনয়নপ্রাপ্তদের সাক্ষাৎকার আজ

৫. ওয়ার্ড কোটার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ/ ইনস্টিটিউট/ অফিসের চেয়ারম্যান/পরিচালক/অফিস প্রধানের প্রত্যয়নপত্র।

৬. উপজাতি/ ক্ষুদ্র-নৃগোষ্ঠি কোটার ক্ষেত্রে আদিবাসী প্রধান/জেলা প্রশাসকের সনদপত্র।


৭. প্রতিবন্ধি (দৃষ্টি/বাক/শ্রবণ/শারীরিক/নিউরো ডেভেলপন্টোল ডিজঅর্ডারস) কোটায় প্রার্থীদের যথাযথতার সনদপত্র (বিশেষজ্ঞ ডাক্তারের সনদপত্র) ও সমাজ সেবা কর্তৃক ইস্যুকৃত মূল আইডি কার্ড।

৮. দলিত হরিজন সম্প্রদায়ের সংগঠন-প্রধান ও জেলা প্রশাসকের সনদপত্র।

রাজবাড়ীতে তীব্র জ্বালানি সংকট, ১০ ফিলিং স্টেশনে নেই তেল; ভো…
  • ২৩ মার্চ ২০২৬
কার্স্টেনের সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান
  • ২৩ মার্চ ২০২৬
ঈদে বাড়ি ফিরতেই আ.লীগ নেতার ওপর হামলার অভিযোগ
  • ২৩ মার্চ ২০২৬
তেলের দাম বাড়বে, সামনে কঠিন সময় আসছে: মির্জা ফখরুল
  • ২৩ মার্চ ২০২৬
মেহেদির দাগ দূর করার ঘরোয়া উপায়
  • ২৩ মার্চ ২০২৬
ইরান আগ্রাসনের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৫৯% নাগরিক—সিএনএন এর …
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence