ঢাবির বিজ্ঞান ইউনিটে নতুন বিষয় মনোনয়নপ্রাপ্তদের সাক্ষাৎকার আজ

১৭ জুন ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ১০:১৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিট আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় নতুন বিষয় মনোনয়নপ্রাপ্তদের সাক্ষাৎকার আজ মঙ্গলবার (১৭ জুন) অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকারের জন্য বিজ্ঞান অনুষদে উপস্থিত থাকতে বলা হয়েছে শিক্ষার্থীদের। বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার কোঅর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির চতুর্থবার (বিশেষ) মাইগ্রেশনের ফলাফল গত ৪ জুন প্রকাশ করা হয়েছে। নতুন বিষয় মনোনয়নপ্রাপ্ত এবং যারা মূলমার্কশীট জমা দেয়নি এমন ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকারের জন্য বিজ্ঞান অনুষদে উপস্থিত থাকতে বলা হচ্ছে। 

বিষয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না দিলে তাদের বিষয় মনোনয়ন বাতিল করা হবে এবং তারা পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবেন না। বিষয় মনোনয়নপ্রাপ্ত কোনো প্রার্থী বর্তমানে মনোনীত বিষয়ে ভর্তি হতে চাইলে এবং অটোমাইগ্রেশন না চাইলে তাদেরকে অনলাইনের মাধ্যমে অটোমাইগ্রেশন বন্ধের আবেদন করতে হবে। বেলা ২টা হতে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র
ক. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।

খ. এসএসসি এবং এইচএসসি পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট।

আরও পড়ুন: ইউজিসির নীতিমালা তৈরির আগেই পিএইচডি চালু ব্র্যাক ইউনিভার্সিটিতে

গ. কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেয়া ফি-এর রশিদ।

ঘ. অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রম-এর প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর মোবাইল নম্বর ও স্বাক্ষর দিতে হবে)।

ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহ ডিন অফিসে জমা রাখা হবে। মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিন অফিসে জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহের পর্যাপ্ত সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তিতে ভর্তি সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬