পেনাল্টি ঠেকিয়েই গোলকিপারের মৃত্যু

১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
উইনকেল স্পোর্ট বি দলের গোলকিপার আরনে এসপিল

উইনকেল স্পোর্ট বি দলের গোলকিপার আরনে এসপিল © সংগৃহীত

ফুটবল মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বি দলের গোলরক্ষক আরনে এসপিল। খেলার সময় এমনভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা এর আগেও ঘটলেও ফুটবলবিশ্ব সাক্ষী হল আরও এক মর্মান্তিক ঘটনার।

শনিবার (১১ ফেব্রুয়ারি) এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকানোর পরপরই মারা যান তিনি।

আরও পড়ুন: ভূমিকম্পের সাত দিন পর জীবিত শিশু উদ্ধার

বেলজিয়ান সংবাদমাধ্যম ‘ভিআরটি নিউজ’র সূত্র উল্লেখ করে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ জানায়, প্রতিপক্ষ দলের পেনাল্টি ঠেকিয়ে মাঠের মধ্যেই অচেতন হয়ে পড়েন এসপিল। এরপরই মাঠে ছুটে আসে মেডিকেল দল। তবে আধা ঘণ্টার মতো চেষ্টা করেও তাকে জাগানো সম্ভব হয়নি।

সংবাদমাধ্যমকে এসপিলের এক আত্মীয় জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় এসপিলের। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বেলজিয়ান ক্লাবটিও। সামাজিক যোগাযোগমাধ্যমে বেলজিয়ান ক্লাবটি লিখেছে, গোলকিপার আরনে এসপিলের হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহত উইনকেল স্পোর্ট। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। 

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9