৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ PM
চাকসুর আয়োজনে আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু হয়েছে।

চাকসুর আয়োজনে আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু হয়েছে। © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে বিনামূল্যে আত্মরক্ষার কৌশল শেখাতে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা ও কলা অনুষদ ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জানা যায়, কর্মসূচির আওতায় প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকেরা জানায়, ৫ দিনব্যাপী এ আয়োজনে প্রত্যেক অংশগ্রহণকারী দুটি প্রশিক্ষণ সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে একজন প্রশিক্ষকের মাধ্যমে মার্শাল আর্টসের মৌলিক কলাকৌশল, বিভিন্ন পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল এবং শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় কিছু মৌলিক ব্যায়াম শেখানো হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে কর্মসূচি শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

চাকসুর সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, চবির নারী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে আত্মরক্ষার মৌলিক বিষয়গুলো শেখানোর জন্য চাকসুর ছাত্রীকল্যাণ বিভাগের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ণ ফ্রিতে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা যারা মেয়েরা আছি, আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে নানা রকম অনাকাঙ্খিত ও অস্বস্তিকর পরিস্থিতির স্বীকার হতে হয়, যেমন হাতধরা থেকে ধর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত মুহুর্তের ঠিক ওই সময়ে প্রয়োজন পড়ে নিজেদেরকে আত্মরক্ষা করার। একজন ছাত্রীর জন্য মোট ২টি সেশন থাকবে। সেখানে তাকে কতটা আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলা যায় সেই প্রয়াস থাকবে আমাদের।

ট্যাগ: চাকসু
জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১২ উপজেলায় নতুন ইউএনও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বয়সসীমা পুর্নবিবেচনা নিয়ে যা বললেন পররাষ্ট্র …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা বিসিবির
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাহিদা ও সক্ষমতা যাচাই করে শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট: সং…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9